| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

রাজবাড়ীতে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

  • প্রকাশের সময় : 25-12-2025 | 02:44 PM
রাজবাড়ীতে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত
ad728
রাজবাড়ীর পাংশায় স্থানীয়দের গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. সেলিম নামে তার এক সহযোগীকে দুটি অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

নিহত সম্রাট কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে মৃত অক্ষয় মণ্ডলের ছেলে এবং আটক মো. সেলিম শেখ একই ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের মো. ইসলাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট তার নিজ নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ও আশপাশে সন্ত্রাস, চাঁদাবাজি করে আসছিল। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতে পালিয়ে থেকেও তার বাহিনী দিয়ে বিভিন্ন এলাকায় হামলা ভাঙচুর ও চাঁদাবাজি করে আসছিল।

দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে আসে এবং কয়েকদিন আগে হোসেনডাঙ্গা পুরোনো বাজার এলাকার শহীদ শেখের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে সম্রাট তার সহযোগীদের নিয়ে আবারও ওই বাড়িতে যান। পরে তারা লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে সম্রাটকে ধরে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সহযোগী সেলিমকে দুটি অস্ত্রসহ ধরে পুলিশে দেয় স্থানীয়রা। তাকেও গণপিটুনি দেওয়া হয়েছে।

এ বিষয়ে শহীদ শেখ ও তার পরিবার কিছু বলতে রাজি হয়নি।

রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, সম্রাট কলিমহর ইউনিয়নের শহীদ শেখের কাছে এর আগেও চাঁদা দাবি করেছিলেন। গতকাল বুধবার ( ২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে সেই দাবিকৃত টাকা নিতে গিয়ে শহীদ শেখকে বাড়িতে পায়নি। এ সময় তার ছেলেকে মারপিট করে। শহীদ শেখের বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন এসে সম্রাটকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার বিরুদ্ধে হত্যা মামলা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তার সহযোগী সেলিমকেও গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গানসহ সেলিমকে আটক করে পুলিশ।

নিহত সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক পুলিশি হেফাজতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।



সর্বশেষ সংবাদ
মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

ad300