শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম।
তিনি বলেন, জুয়েল রানার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা , সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হওয়া এক তরুণীকে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সর্ম্পক করে জুয়েল রানা। পরে সেই তরুণী বিয়ের জন্য চাপ দিলে জুয়েল বিয়ে করতে রাজি না হওয়ায় গত ৯ ডিসেম্বর রাতে ভুক্তভোগী তরুণীর বড় বোন সম্পা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।