চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিক থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলেসহ ৩ জন মারা গেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে চিকিৎসাধীন আরও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত সোমবার ভোরে হালিশহরের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের সদস্যরা দগ্ধ হন। ঘটনার ৩৬ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন একে একে ৩ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এ সময় তারা জানান, গ্যাস লিকেজ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার জনিত দুর্ঘটনা রোধে তিনটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ শুরু করবে। উল্লেখ্য, একই দিনে কুমিল্লা ও ঢাকার রায়েরবাজারেও গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও দুটি পরিবারের সদস্যরা দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।