| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

অভিষেক ও গিলের বিধ্বংসী জুটিতে বড় হার পাকিস্তানের

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। পাকিস্তানের ১৭২ রানের জবাবে ভারত ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। নখদন্তহীন বোলিংয়ে কোনো লড়াই জমাতে পারেনি সালমান আলি আগার শিষ্যরা।

  • প্রকাশের সময় : 22-09-2025 | 03:54 PM
অভিষেক ও গিলের বিধ্বংসী জুটিতে বড় হার পাকিস্তানের উদ্বোধনী জুটিতেই ভারত তোলে ১০৫ রান। ছবি: সংগৃহীত
ad728

জয়ের জন্য ১৭২ রান করতে নেমে ভারত শুরুতে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে। অভিষেক শর্মা তার ঝড়ো ইনিংসে ৬ চার ও ৫ ছক্কার সাহায্যে ৩৯ বল থেকে ৭৪ রান করে ভারতকে দ্রুত এগিয়ে নেন। শুভমান গিলের ব্যাট থেকে আসে ২৮ বল থেকে ৪৭ রান। যদিও সুর্যকুমার যাদব (০) দ্রুত আউট হন। সঞ্জু স্যামসনের ১৭ রান বলে ১৩ রান আউট হলে কিছুটা চাপ তৈরি হয়। কিন্তু ১৯ বলে তিলক ভর্মার অপরাজিত ৩০ রান ও হার্দিক পান্ডিয়ার দৃঢ়তায় আর কোনো বিপদ ঘটেনি।

পাকিস্তানি বোলারদের মধ্যে হারিস রউফ সর্বোচ্চ ২ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।

এর আগে টস হেরে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। ওপেনার সাহিবজাদা ফারহান ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ বল থেকে সর্বোচ্চ ৫৮ রান করেন। ফখর জামান ১৫, সাইম আয়ুব ২১, হুসেইন তালাত ১০ এবং মোহাম্মদ নওয়াজ ২১ রান। পাকিস্তানের একমাত্র আশা ছিল ফারহান, কিন্তু তার আউটে দ্রুত ম্যাচের মোড় ঘুরে যায়।

ভারতের হয়ে শিবম দুবে ২ উইকেট নেন, কুলদীপ যাদব ১টি উইকেট নেন।




সর্বশেষ সংবাদ