| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ

আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ, জানালেন কারণ আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ, কারণ জানালেন দে লা ফুয়েন্তে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এখন শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড। তবে ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকেই ফাইনালের প্রতিপক্ষ হিসেবে দেখতে চান স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

  • প্রকাশের সময় : 15-07-2026 | 04:08 PM
আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ শিক্ষক–শিক্ষার্থীর দেখা কি হবে বিশ্বকাপ ফাইনালে?
ad728

ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সম্ভাব্য ফাইনাল প্রতিপক্ষ নিয়ে প্রশ্নের মুখে পড়েন দে লা ফুয়েন্তে। জবাবে তিনি জানান, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে আগ্রহী তিনি।স্কালোনি স্পেনে কোচিংয়ের পাঠ নেওয়ার সময় তাঁর প্রশিক্ষকদের একজন ছিলেন দে লা ফুয়েন্তে। সেই শিক্ষক–শিক্ষার্থীর সম্পর্ক পরবর্তী সময়ে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধায় রূপ নেয়। 

আর্জেন্টিনাকে পছন্দের প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করলেও ইংল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্পেনের কোচ। তাঁর মতে, আর্জেন্টিনা ও ইংল্যান্ড—দুই দলই শক্তিশালী এবং বিশ্বকাপ ফাইনালে খেলার যোগ্য।বন্ধুত্বের সম্পর্কের কারণেই আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ।

দে লা ফুয়েন্তে আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালকে এমন এক ম্যাচ হিসেবে বর্ণনা করেছেন, যেটি নিজেই বিশ্বকাপের ফাইনাল হতে পারত।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে মিকেল ওয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলে ২–০ ব্যবধানে জয় পায় স্পেন। বলের নিয়ন্ত্রণ, কৌশলগত শৃঙ্খলা এবং দুর্ভেদ্য রক্ষণভাগ দিয়ে ফ্রান্সের শক্তিশালী আক্রমণকে নিষ্ক্রিয় করে দেয় তারা। এই জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ফাইনালে উঠেছে স্পেন।

বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সামনে এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ। অন্যদিকে আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী দল। ফলে আর্জেন্টিনা ফাইনালে উঠলে দুই মহাদেশের বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যকার স্বপ্নের লড়াই দেখবে ফুটবল বিশ্ব।তবে আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ, এমন মন্তব্য করলেও

আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেআর্জেন্টিনাকে-ফাইনালে-চান-স্পেন-কোচ

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও দে লা ফুয়েন্তের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তাঁর মতে, স্পেন কোচ একজন অসাধারণ মানুষ, যিনি সবসময় তাঁকে সহযোগিতা করেছেন এবং বর্তমান সাফল্যের যোগ্য।

হাস্যরস করে স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনা জিতলে হয়তো ফাইনালের আগে দে লা ফুয়েন্তেকে ফোন করবেন না; আর হেরে গেলে তাঁর কাছ থেকে কিছু সাহায্য চাইতে পারেন!

স্পেন ইতিমধ্যে ফাইনালের মঞ্চ প্রস্তুত করে ফেলেছে। এখন তাদের অপেক্ষা শুধু প্রতিপক্ষের। সেটি কি শিক্ষক দে লা ফুয়েন্তে ও ছাত্র স্কালোনির আবেগঘন পুনর্মিলন হবে, নাকি স্পেনের সামনে দাঁড়াবে শক্তিশালী ইংল্যান্ড—সেটিই এখন দেখার বিষয়।




বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত

ad300