রিয়াল সোসিয়েদের বিপক্ষে শুরু একাদশে ফিরলেন লামিন ইয়ামাল। এছাড়া ফিরেছেন দ্রো ফার্নান্দেজ। লা মাসিয়া থেকে উঠে আসা তরুণ এই ডিফেন্ডারের অভিষেকের দিনটি জয়ের সঙ্গে রাঙিয়ে দিয়েছে কাতালান ক্লাবকে। অতিথিদের বিপরীতে ২-১ গোলের জয় দিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে হ্যান্সি ফ্লিকের দল।
ঘরের মাঠ স্তাদি অলিম্পিক লুইস কম্প্যানিসে রাত সাড়ে দশটায় শুরু হওয়া ম্যাচে পিছিয়ে পড়লেও জুলস কুন্দে ও রবের্ত লেভানদোভস্কি'র গোলে স্বস্তির জয় নিশ্চিত করেছে বার্সেলোনা। লিগে ৬ জয়ের বিপরীতে ১ ড্রয়ে বার্সার পয়েন্ট এখন ১৯। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭ ম্যাচে ১৮, আর ভিয়ারিয়ালের ১৬।
প্রথমার্ধে আলভারো ওদ্রিওসোলা গোল করে সোসিয়েদাদের এগিয়ে দেন। ম্যাচের ৩১ মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এসে আন্দের বারেনেচিয়া বল বাড়ান ফাঁকায় থাকা ওদ্রিওসোলার কাছে। স্লাইড করে সহজেই তিনি স্বাগতিকদের জালে বল পাঠান।
তবে বার্সা শোধ নিতে দেরি করেনি। প্রধামার্ধের যোগ করা সময়ের অতিরিক্ত সময়ে জুলস কুন্দে গোল করে সমতা ফিরিয়েছেন। মার্কাস রাশফোর্ড’র কর্নার থেকে হেডে জালে বল জড়ান কুন্দে। বিরতির ঠিক আগে আরও একটি সুযোগ পান রাশফোর্ড, তবে ৩০ গজ দূর থেকে নেওয়া শট ক্রসবারের অনেক উপরে যায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে লিড দ্বিগুণ করে বার্সেলোনা। এবারের নায়ক রবের্ত লেভানদোভস্কি। বদলি হিসেবে নামা লামিন ইয়ামাল পাস দেন, যা লেভা হেড দিয়ে সোসিয়েদাদের জালে পাঠান। ইয়ামাল বক্সে ঢুকে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ক্রস করেন, আর লেভানদোভস্কি গোল নিশ্চিত করেন।
আন্তর্জাতিক বিরতিতে খেলতে গিয়ে ইয়ামালের ইনজুরি নিয়ে কোচ হ্যান্সি ফ্লিক চিন্তিত ছিলেন। তবে বদলি হিসেবে নামার পরও তিনি প্রমাণ করেছেন, অল্প সময়ের মধ্যে দলের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করতে সক্ষম। বার্সেলোনার এই জয় তাদের লা লিগায় অবস্থান আরও মজবুত করেছে এবং নতুন স্বপ্ন দেখাচ্ছে ইয়ামালদের মতো তরুণদের প্রতি।