| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এল ক্লাসিকো ম্যাচে বার্সাকে হারিয়ে রিয়ালের জয়

বার্সেলোনোর বিপক্ষে গত মৌসুমে চার এল ক্লাসিকোতে হারের পর রবিবার ২-১ গোলের ব্যবধানে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলেও ব্যবধান ৫ করে নিল জাবি আলোনসোর শিষ্যরা।

  • প্রকাশের সময় : 27-10-2025 | 08:26 PM
এল ক্লাসিকো ম্যাচে বার্সাকে হারিয়ে রিয়ালের জয়
ad728

বার্সেলোনোর বিপক্ষে গত মৌসুমে চার এল ক্লাসিকোতে হারের পর রবিবার ২-১ গোলের ব্যবধানে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলেও ব্যবধান ৫ করে নিল জাবি আলোনসোর শিষ্যরা।

 

রবিবার (২৬ অক্টোবর ) লা লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১০ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আসল নায়ক জুড বেলিংহাম। ২২ মিনিটে ইংলিশ তারকার বানিয়ে দেওয়া বল থেকেই দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে জালের দেখা পাওয়ার পর চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস ম্যাচে গোলহীন ছিলেন এমবাপ্পে। পরের ম্যাচেই আবার গোল করলেন তিনি। ১১ গোল নিয়ে চলতি আসরের সর্বোচ্চ স্কোরার বিশ্বকাপজয়ী এই তারকা।

৩৮ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতা ফিরিয়েছিল বার্সা। যদিও কাতালানদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৩ মিনিটে এদের মিলিতাওয়ের পাস থেকে ব্যবধান ২–১ করে ফেলেন বেলিংহাম। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও রক্ষণ ঠিকঠাকভাবে সামলে ব্যবধানটা ধরে রাখে রিয়াল।

ম্যাচের শেষ দিকে ছড়ায় বেশ উত্তাপ। শেষ মিনিটে অহেলিয়া চুমামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। সেই ঘটনায় টাচলাইনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কয়েকজন ফুটবলার। শেষ বাঁশিও বাজে একটু পরই। এরপর আবার মাঠে হাতাহাতি হয় দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে। পরে গোল হয়ে উল্লাসে মেতে ওঠেন রিয়ালের ফুটবলাররা।

রাজধানী/প্রীতি




সর্বশেষ সংবাদ
ড. ইউনূসের জাতিসংঘ সফরের প্রশংসা করে যা বললেন গোয়েন লুইস

ড. ইউনূসের জাতিসংঘ সফরের প্রশংসা করে যা বললেন গোয়েন লুইস

ad300