| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

গেতাফকে উড়িয়ে লিগ টেবিলে দ্বিতীয় বার্সা

  • প্রকাশের সময় : 22-09-2025 | 09:16 PM
গেতাফকে উড়িয়ে লিগ টেবিলে দ্বিতীয় বার্সা
ad728
চার ম্যাচে তিন জয় পাওয়া দাপুটে বার্সেলোনার কাছে ধোপে টেকেনি গেতাফের মনোবল। অবশেষে বার্সেলোনার গেতাফকে উড়িয়ে দিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বার্সেলোনা ৩-০ গোলে জিতেছে। ফেরান তোরেসের প্রথমার্ধের দুই গোলের পর আরেকটি গোল করেন দানি ওলমো। ওলমো তোরেসের প্রথম গোলে সহায়তাও করেছিলেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের, রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষস্থানে। গেতাফের ৫ ম্যাচে পয়েন্ট ৯, টেবিলে স্থান ৮ নম্বরে।

গেতাফে প্রথম গোলটি হজম করে ১৬ মিনিটে। রাফিনহার বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের ভেতর ধরেন ওলমো। ব্যাকহিল পাসে তিনি বল দিয়ে দেন ফেরাস তোরেসকে। এক টাচেই বল জালে পাঠিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি, এবার অ্যাসিস্ট করেন রাফিনহা। তোরেস প্রথমার্ধে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন, যদি না ৪৩ মিনিটে তার শট পোস্টে লেগে ফিরে আসত।

প্রথমার্ধে ২ গোল করার বিপরীতে বার্সেলোনা অন টার্গেটে একটিও শট হজম করেনি। দ্বিতীয়ার্ধে গেতাফে কিছুটা লড়াই করলেও গোল আর করতে পারেনি। উপরন্তু ওলমো স্বাগতিকদের হয়ে আরেকটি গোল করে ব্যবধান ৩-০ করেন।

দাপট দেখানোর প্রসঙ্গ পরে ফিরে আসল হ্যান্সি ফ্লিকের কথাতেও। যদিও ৩ গোল করাকে সহজ মনে হয়নি তার। ‘আমরা নিজেদের পারফরম্যান্সের ওপর মনযোগ দিয়েছি। ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল। গেতাফের বিপক্ষে তিন গোল করা সহজ ব্যাপার নয়।’



দাবির মুখে জুলাই সনদের পঞ্চম দফাতে সংশোধন আনল কমিশন

দাবির মুখে জুলাই সনদের পঞ্চম দফাতে সংশোধন আনল কমিশন

ad300