| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

টাইগারদের বোলিং তোপে অলআউট আয়ারল্যান্ড

  • প্রকাশের সময় : 02-12-2025 | 04:21 PM
টাইগারদের বোলিং তোপে  অলআউট আয়ারল্যান্ড
ad728
সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের  দুর্দান্ত বোলিংয়ে ১১৭ রানে অলআউট আয়ারল্যান্ড। মঙ্গলবার (০২ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে স্টার্লিংয়ের ৩৮ রানে ভর করে ১৯.৫ ওভারে ১১৭-তে গুটিয়ে যায় আইরিশরা। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন মুস্তাফিজ ও রিশাদ। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১১৮ রান।

ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ৩৮ রানের ইনিংসই ছিল আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ। তাকে দ্রুতই আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন, ক্যাচটি নেন সাইফ হাসান।

স্টার্লিংয়ের বিদায়ের পর সফরকারীদের কোনো ব্যাটারই দলে হাল ধরতে পারেননি। টিম টেক্টর ১০ বলে ১৭ রান করে বোল্ড হন শরিফুল ইসলামের বলে। অন্যরা কেউই বড় কিছু করতে পারেননি। হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার, গ্যারেথ ডেলানি কারও ব্যাটই আজ জ্বলে উঠেনি।

বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। বিশেষ করে পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও লেগস্পিনার রিশাদ হোসেন গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেন। শেষ দিকে রান তুলতে মরিয়া আয়ারল্যান্ড আরও চাপে পড়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১১৭ রানে থামে তাদের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ ও রিশাদ ৩টি করে উইকেট নেন। শরিফুল পান ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান ও সাইফুদ্দিনও একটি করে উইকেট লাভ করেন।



আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

ad300