| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নাইজেরিয়ার ওপর ছুড়ি ঘুরিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

চিলিতে চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। সেখানে দারুণ দাপট দেখাচ্ছে প্রতিযোগিতাটির রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরও এক শিরোপার পথে এবার আরও একটু এগিয়ে গেল তারা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা নাইজেরিয়াকে হারিয়েছে ৪-০ গোলে। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তারা। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই নাইজেরিয়ার ওপর ছুড়ি ঘুরিয়েছে আকাশি-সাদারা। ৬০ সেকেন্ড না যেতেই গোল পেয়ে যান আলেখো সারকো। ডিলান গোলোসিতোর পাস থেকে সহজেই গোলটা আদায় করে নেন তিনি। দ্বিতীয় গোলটা এসেছে খুব দ্রুতই। ২৩ মিনিটে ফ্রি কিক থেকে গোলটা করেন মাহের কারিসো।

  • প্রকাশের সময় : 09-10-2025 | 06:15 PM
নাইজেরিয়ার ওপর ছুড়ি ঘুরিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা
ad728
চিলিতে চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। সেখানে দারুণ দাপট দেখাচ্ছে প্রতিযোগিতাটির রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরও এক শিরোপার পথে এবার আরও একটু এগিয়ে গেল তারা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা নাইজেরিয়াকে হারিয়েছে ৪-০ গোলে। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তারা। 

চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই নাইজেরিয়ার ওপর ছুড়ি ঘুরিয়েছে আকাশি-সাদারা। ৬০ সেকেন্ড না যেতেই গোল পেয়ে যান আলেখো সারকো। ডিলান গোলোসিতোর পাস থেকে সহজেই গোলটা আদায় করে নেন তিনি। দ্বিতীয় গোলটা এসেছে খুব দ্রুতই। ২৩ মিনিটে ফ্রি কিক থেকে গোলটা করেন মাহের কারিসো।

নাইজেরিয়া দুই গোল হজম করে জেগে উঠেছিল। দুটো গোলের সুযোগও পেয়েছিল। তবে আর্জেন্টাইন গোলরক্ষক বারবির দারুণ সেভে গোলের দেখা আর পায়নি আফ্রিকান এই দল। এই ধারা দ্বিতীয়ার্ধেও ধরে রেখেছিল তারা।

তবে নাইজেরিয়ার মনোবল ভেঙে যায় তৃতীয় গোলে। মিল্টন দেলগাদোর বাড়ানো দারুণ এক বল খুঁজে পায় কারিসোকে। দারুণভাবে নাইজেরিয়া গোলরক্ষককে ধোঁকা দিয়ে তিনি বল পাঠান জালে। আর তাতেই আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায়। 

আকাশি সাদারা অবশ্য ‘হালি’ পূরণ করে তবেই থেমেছে। দারুণ ড্রিবলে প্রতিপক্ষের রক্ষণকে হতভম্ব করে দেন। এরপর গোলরক্ষককেও বোকা বানিয়ে বল জড়ান জালে।

শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো, যারা স্বাগতিক চিলিকে হারিয়েছে ৪-১ গোলে। এদিকে দিনের অন্য দুই ম্যাচে স্পেন ১-০ গোলে হারিয়েছে ইউক্রেনকে। শেষ আটে স্পেনের সামনে পড়েছে কলম্বিয়া, যারা দ. আফ্রিকাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেছে।




ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭

ad300