| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিপিএলের সূচি প্রকাশ, সিলেটে উদ্বোধনী ম্যাচ

  • প্রকাশের সময় : 03-12-2025 | 02:37 PM
বিপিএলের সূচি প্রকাশ, সিলেটে উদ্বোধনী ম্যাচ
ad728

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে ঢাকায় উদ্বোধনী ম্যাচ আয়োজনের প্রচলন থাকলেও এবার সেই ধারা ভেঙে সিলেটে পর্দা উঠছে আসরের।

আগামী (২৬ ডিসেম্বর ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি লড়াই দিয়ে আসন্ন বিপিএল শুরু হবে । ২৩ জানুয়ারি থেকে প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ।

৬ দল নিয়ে আয়োজিত বিপিএলে প্রাথমিক পর্বে হবে মোট ৩০টি ম্যাচ, আর প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে পুরো টুর্নামেন্টে ম্যাচসংখ্যা দাঁড়াচ্ছে ৩৪টি।

ঢাকায় প্রাথমিক পর্বের মাত্র তিন দিনে হবে ছয়টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে—যেখানে সাধারণত স্পিন সহায়ক উইকেট ব্যাটসম্যানদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। বিপরীতে সিলেট ও চট্টগ্রামের উইকেট তুলনামূলকভাবে ব্যাটিং-বান্ধব, যা আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির দিকটি মাথায় রেখে ঢাকার বাইরে বেশি ম্যাচ রাখার কারণ হিসেবে দেখা যাচ্ছে।

প্রাথমিক পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি দুই দিন পর একদিন করে বিশ্রাম থাকলেও ঢাকার তিন ম্যাচে এই বিরতি থাকছে না। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায়। তবে শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়।

সিলেটে ছয় দিনের খেলা শেষে ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব, যা চলবে একটানা ছয় দিন। এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।

শেষ ছয় ম্যাচের পর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফের লড়াই। একই দিনে এলিমিনেটর ম্যাচ মাঠে গড়াবে দুপুর ১টায়, আর প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়। প্লে-অফের প্রতিটি ম্যাচ ও ফাইনালের জন্য নির্ধারিত রয়েছে রিজার্ভ ডে। দ্বাদশ বিপিএলকে সামনে রেখে দলগুলো এখন প্রস্তুত উত্তাপ ছড়ানোর। দেশের ক্রিকেটভক্তরা অপেক্ষায় রোমাঞ্চকর এক মাসের।