| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে বিসিবির অনড় অবস্থানের কারণে আইসিসি এই চরম সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের পরিবর্তে র্যা ঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শনিবার (২৪ জানুয়ারি) সকালে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত এক চিঠির মাধ্যমে বোর্ড সদস্যদের এই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, বিসিবির দাবি আইসিসির নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং তারা বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে। ফলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও এই সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে।

  • প্রকাশের সময় : 24-01-2026 | 11:09 PM
বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড
ad728
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে বিসিবির অনড় অবস্থানের কারণে আইসিসি এই চরম সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের পরিবর্তে র্যা ঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত এক চিঠির মাধ্যমে বোর্ড সদস্যদের এই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, বিসিবির দাবি আইসিসির নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং তারা বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে। ফলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও এই সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে।

মূলত ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের আপত্তির পর ভেন্যু পরিবর্তনের ভোটে ১৪-২ ব্যবধানে হেরে যায় বিসিবি। শেষ চেষ্টা হিসেবে আইসিসির ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির’ (ডিআরসি) দ্বারস্থ হলেও সেখানে আবেদন খারিজ হয়ে যায়। আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার ডেডলাইন শেষ হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা এলো।

বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে কলকাতা ও মুম্বাইয়ের ভেন্যুগুলোতে খেলবে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।





নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ওসমান হাদি

নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ওসমান হাদি

ad300