| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন গায়ক আসিফ আকবর

  • প্রকাশের সময় : 27-09-2025 | 09:12 PM
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন গায়ক আসিফ আকবর বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন গায়ক আসিফ আকবর
ad728
কুমিল্লার মানুষের কাছে ‘গায়ক আসিফ’ নামে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় হাজির হচ্ছেন। তিনি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। শুধু তাই নয়, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক পদের জন্যও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

যদিও কণ্ঠশিল্পী হিসেবেই তিনি বেশি পরিচিত, কিন্তু আসিফ আকবরের শিকড় গেঁথে আছে ক্রীড়াঙ্গনে। নব্বই দশকের শুরুতে তিনি ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটে ইয়ং পেগাসাস ক্লাবের হয়ে খেলেছেন। স্কুলজীবন থেকেই তিনি কুমিল্লা লীগে অংশ নেন। কুমিল্লা জিলা স্কুলে নির্মাণ স্কুল ক্রিকেট এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াকালে আন্তঃকলেজ ক্রিকেটে তিনি ছিলেন অধিনায়ক। খেলা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হননি বলেই মাঠের সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ বলেন, “কুমিল্লার খেলাধুলার একসময় দারুণ ঐতিহ্য ছিল। ফুটবল, ক্রিকেট, হকি—সবকিছুতেই আমরা এগিয়ে ছিলাম। অথচ ঢাকার এত কাছের জেলা হয়েও কুমিল্লায় ৬ বছর ধরে কোনো ক্রিকেট লীগ হয় না—এটা মেনে নেওয়া যায় না।” তিনি বিসিবিতে সুযোগ পেলে কুমিল্লার ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন, যাতে জাতীয় পর্যায়েও কুমিল্লার প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

বিভিন্ন সময়ে দেখা গেছে, অনেক নির্বাচিত বিসিবি পরিচালক নিজের জেলার ক্রিকেট উন্নয়নে নজর দেন না। কিন্তু আসিফ হতে চান ব্যতিক্রম। তার ভাষায়, “কুমিল্লার তরুণ সমাজ মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মাদক, কিশোর গ্যাংয়ের মতো সমস্যার জন্ম হয়েছে শুধু খেলাধুলার অভাবে। অথচ আমরা নিজেদের স্টেডিয়াম ঢাকার ক্লাবকে ভাড়া দিচ্ছি! আমি চেষ্টা করব মাঠে খেলা ফিরিয়ে আনতে, যেন তরুণরা আবার মাঠমুখী হয়।”

তিনি শুধু কুমিল্লা নয়, বিসিবির পরিচালক হিসেবে পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট উন্নয়নেও অবদান রাখতে চান। “নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ এই বিভাগে প্রতিভার অভাব নেই। আমি বিশ্বাস করি, প্রতিটি জেলার জন্য আলাদা পরিকল্পনা থাকলে ক্রিকেটের মান আরও বাড়বে,”—বলেছেন আসিফ।

আসিফ জানান, তিনি নিজে থেকে কাউন্সিলর হওয়ার আগ্রহী ছিলেন না। কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের বিশেষ অনুরোধে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। “ক্রিকেট আমার রক্তে মিশে আছে। খেলেছি, ভালোবেসেছি... হয়তো সেই টানেই রাজি হয়েছি,”—বলেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকলেও, আসিফ ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। তিনি জানান, “এখানে আমার ১৪টি কনসার্ট রয়েছে, এর মধ্যে দুটি হয়ে গেছে, বাকি ১২টি সামনে। গান আমার পেশা—তা তো ছাড়তে পারি না। তবে নির্বাচন নিয়ে কাউন্সিলরদের সঙ্গে কথা বলছি, তারাও আমাকে আশ্বস্ত করছেন।”

উল্লেখ্য, আজ বিসিবির পরিচালক পদের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং আগামীকাল তা জমা দিতে হবে।



বিএনপি ৩৯ জামায়াত ২১ এনসিপি ১৬ শতাংশ ভোট পাবে

বিএনপি ৩৯ জামায়াত ২১ এনসিপি ১৬ শতাংশ ভোট পাবে

ad300