| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে ক্ষতি ৬,১৫০ কোটি টাকা

  • প্রকাশের সময় : 02-02-2026 | 02:17 PM
ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে ক্ষতি ৬,১৫০ কোটি টাকা
ad728
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে এক অভূতপূর্ব আর্থিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, হাই-ভোল্টেজ এই ম্যাচটি বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বা ৬,১৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হবে। 

এই ধাক্কা সামলাতে আইসিসি আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) জরুরি বৈঠক ডেকেছে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার সম্ভাবনাও রয়েছে।

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান লড়াই মানেই টাকার পাহাড়। কিন্তু আসন্ন বিশ্বকাপে এই ম্যাচটি ঘিরে এখন কালো মেঘ ঘনীভূত হয়েছে। পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে মাঠে না নামার নির্দেশ দেওয়ার পর থেকে ক্রিকেটীয় অর্থনীতির প্রতিটি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে।

একটি ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম ২৫ থেকে ৪০ লাখ ভারতীয় রুপি পর্যন্ত ওঠে। সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র এই একটি ম্যাচ থেকে ৩০০ কোটি রুপির বেশি বিজ্ঞাপন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ম্যাচটি না হলে সম্প্রচার স্বত্বধারী প্রতিষ্ঠানগুলো বড় অংকের রিবেট দাবি করবে, যার প্রভাব পড়বে আইসিসির মোট রাজস্বে। ইতিমধ্যে জিওস্টার এই ক্ষতির কারণে ছাড় চেয়ে আবেদন করেছে।

পরিস্থিতি পর্যালোচনায় আইসিসি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে। ধারণা করা হচ্ছে, পিসিবিকে ৩ কোটি ৪৫ লাখ ডলারের বার্ষিক অনুদান বন্ধ করে দেওয়া হতে পারে। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত আসার গুঞ্জন রয়েছে। আইসিসি স্পষ্ট জানিয়েছে, কোনো নির্দিষ্ট দেশ যদি টুর্নামেন্টের নির্দিষ্ট ম্যাচ বয়কট করে, তবে তা বৈশ্বিক ক্রীড়া সততার পরিপন্থী।

সাবেক আইসিসি চেয়ারম্যান এহসান মানি পাকিস্তানের পক্ষে যুক্তি দিলেও, অর্থনৈতিক বাস্তবতায় বিপাকে পিসিবি। চুক্তির শর্ত ভঙ্গ করলে কোনো বিমা সুরক্ষা পাবে না পাকিস্তান। ফলে জরিমানার পুরো দায়ভার তাদেরই বহন করতে হবে। এতে দীর্ঘমেয়াদে পাকিস্তানের ক্রিকেটের বাণিজ্যিক বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে পারে এবং স্পন্সররা তাদের ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।

হিসাবের খাতার বাইরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো সাধারণ সমর্থক। যারা এই ম্যাচের জন্য লক্ষাধিক টাকা খরচ করে ফ্লাইট ও হোটেল বুকিং দিয়েছিলেন, ম্যাচ বাতিল হলে তাদের সেই বিনিয়োগ আর ফেরত পাওয়ার কোনো আইনি পথ খোলা নেই।




১৬ মিনিটের ভাষণে: নিরাপদ বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ গড়ার

১৬ মিনিটের ভাষণে: নিরাপদ বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ গড়ার

ad300