| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভিয়ারিয়ালের জালে এমবাপ্পের জোড়া গোলে পয়েন্ট শীর্ষে রিয়াল

  • প্রকাশের সময় : 25-01-2026 | 06:44 PM
ভিয়ারিয়ালের জালে এমবাপ্পের জোড়া গোলে পয়েন্ট শীর্ষে রিয়াল
ad728
লা লিগায় সবশেষ তিন ম্যাচে কিলিয়ান এমবাপ্পে একটি করে গোল করেছিলেন। গতকাল করলেন জোড়া গোল। তাতে ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারানো রিয়ালের ২১ ম্যাচে পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪৯ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে, ৪১ পয়েন্ট নিয়ে এরপরে অ্যাতলেটিকো মাদ্রিদ। চারে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও ৪১।

ভিয়ারিয়ালের মাঠে ডেডলক ভাঙতে প্রথমার্ধ কেটে যায় রিয়ালের। বিরতি থেকে ফিরে এমবাপ্পে ৪৭ মিনিটে প্রথম গোলটি করেন। ভিয়ারিয়াল ডিফেন্ডার ভিনিসিউস জুনিয়রের আক্রমণ রুখে দিলে কাছ থেকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

৬৩ মিনিটে ভিয়ারিয়াল গোল পেতে পারত। কিন্তু জেরার্ড মরেনোর শটে বল বারের ওপর দিয়ে যাওয়ায় বেঁচে যায় মাদ্রিদের ক্লাবটি। এরপর শক্ত প্রতিরোধ দেখিয়েছে আরবেলোয়ার শিষ্যরা। অধিকন্তু যোগ করা সময়ে একটি গোলও পায়। ভিয়ারিয়াল ৯২ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে বক্সের ভেতর ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এমবাপ্পেই সেই শট নেন এবং গোলও করেন।

লা লিগার চলতি মৌসুমে ২০ ম্যাচে এটা এমবাপ্পের ২১তম গোল। বলা বাহুল্য তিনি লিগের শীর্ষ গোলদাতা, দ্বিতীয় স্থানে থাকা ভেদাত মুরিকির সঙ্গে তার ব্যবধান ১৩ গোলের। এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমেরও সর্বোচ্চ গোলদাতা, ৬ ম্যাচে করেছেন ১১ গোল। দ্বিতীয় স্থানে থাকা হ্যারি কেন করেছেন ৭টি। সব মিলিয়ে এই মৌসুমে এমবাপ্পের ২৮ ম্যাচে গোল ৩৪, অন্য দুটি কোপা দেল রেতে।




সর্বশেষ সংবাদ
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ: রণক্ষেত্র এলাকা, যানজটে স্থবির

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ: রণক্ষেত্র এলাকা, যানজটে স্থবির

ad300