| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

শোয়েব আখতার এখন ঢাকায়

  • প্রকাশের সময় : 14-12-2025 | 04:43 PM
শোয়েব আখতার এখন ঢাকায়
ad728
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস-এর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই কিংবদন্তি।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময় করতে দেখা যায় এই বিশ্ব ক্রিকেটেরকে।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে অংশ নিতে প্রথম দফায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন শোয়েব আখতার। টুর্নামেন্ট শুরু হলে তার আবারও বাংলাদেশে ফেরার কথা রয়েছে ।এর আগে সামাজিক সযোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আগেই নিজের ঢাকায় আসার কথা জানিয়েছিলেন এই পেস বোলার।

শোয়েব আখতারের ঢাকায় আগমন উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জান, নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল একটি ইউনিট গড়ে তোলার পথে শোয়েব আখতারের যুক্ত হওয়া আমাদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে তার বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েব আখতার খেলেছেন ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ। পরিসংখ্যান খুব উজ্জ্বল না হলেও বিধ্বংসী গতির জন্য ক্রিকেট বিশ্বে তার আলাদা পরিচিতি রয়েছে। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে গতিময় বলটি তারই করা-যা তাকে ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে।



গণভোটের ফলাফল প্রকাশ করল ইসি

গণভোটের ফলাফল প্রকাশ করল ইসি

ad300