| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ক্রিকেটার রাজেশ বণিক

  • প্রকাশের সময় : 02-11-2025 | 09:27 PM
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ক্রিকেটার রাজেশ বণিক
ad728

সড়ক দুর্ঘটনায় অকালে মারা গেলেন ভারতের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার রাজেশ বণিক। ত্রিপুরা রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে অধিনায়কের দায়িত্ব পালন করা ৪০ বছর বয়সী এই ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

 

শুক্রবার পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে একটি সড়ক দুর্ঘটনায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

 

রাজেশ বণিক তার খেলোয়াড়ি জীবনে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০০ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে তিনি ইরফান পাঠান ও আম্বাতি রাইডুদের সঙ্গে ভারত অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছিলেন। তিনি ত্রিপুরা রাজ্য দলের অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

 

আগরতলায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর সদর দপ্তরে রাজেশ বণিকের মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানানো হয়।

 

টিসিএ সচিব সুব্রত দে বলেন, "এটি খুবই দুর্ভাগ্যজনক যে, আমরা একজন প্রতিভাবান সাবেক ক্রিকেটার এবং অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের নির্বাচককে হারালাম। আমরা গভীরভাবে শোকাহত।"

 




জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ

জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ

ad300