| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

২৮৪ রানে তাড়া করে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

  • প্রকাশের সময় : 13-12-2025 | 09:05 PM
২৮৪ রানে তাড়া করে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ
ad728
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। সেই মিশনে নিজেদের প্রথম ম্যাচে আজ শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। ২৮৪ রান তাড়া করে রেকর্ডগড়া জয় পেয়েছে বাংলাদেশ ৭ বল বাকি থাকতে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ভারতের। ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষেই ২৬০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারতীয় যুবারা।

সব মিলিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৪ রানের লক্ষ্যে ৬ উইকেটে জিতেছিল তারা। 

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ১৫ ওভারের মধ্যে একশ রান করে ফেলে তারা। শেষ পর্যন্ত ১৬০ বলে ১৫১ রান করে ভাঙে ডানহাতি-বাঁহাতি ব্যাটারের উদ্বোধনী জুটি। এই জুটিই জয়ের ভীত গড়ে দেয়। ৬৮ বলে ৫ চার আর দুই ছক্কায় ৬২ রান করে রিফাত বেগ ফিরলে জুটি ভাঙে। দারুণ ব্যাটিংয়ের পরও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন জাওয়াদ। তিনি ১১২ বল খেলে ১২টি চার আর ৬ ছক্কায় ৯৬ রান করে ফেরেন। দুই ওপেনারের বিদায়ের পর চতুর্থ উইকেটে অধিনায় আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকির ৬৬ রানের জুটিতে দুইশো পেরোয় বাংলাদেশ। ৩৬ বলে ২৯ রান করে ফেরেন কালাম। অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে ২ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৪৮ রান।

দলীয় ২৪৯ রানে তামিমের বিদায়ের পর ৩০ বলে ৩১ দরকার হলেও দল কিছুটা চাপে পড়ে। ৪৬তম ওভারে আব্দুল্লাহ (২) ও সামীউন বশির (১) আউট হলে হারের শঙ্কা জাগে। তবে রিজান খানের ১৩ বলে অপরাজিত ১৭ আর পারভেজ হোসেন জীবনের ১৩ রানে জয় পায় বাংলাদেশ।

তার আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানরা তিনশোর কাছাকাছি সংগ্রহ পায় ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে, ৯৪ বলে ১০৩ রান করেন শিনোজাদা। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট নেন।

'বি' গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ সোমবার, নেপালের বিপক্ষে। আজ অপর ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৮২ রানে অলআউট করে ৮ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। আগামীকাল 'এ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।



দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

ad300