| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিটকয়েন কেলেঙ্কারি: এবার রাজ কুন্দ্রাকে আদালতের তলব

  • প্রকাশের সময় : 09-01-2026 | 06:48 PM
বিটকয়েন কেলেঙ্কারি: এবার রাজ কুন্দ্রাকে আদালতের তলব
ad728
বিটকয়েন ব্যবহার করে বিপুল অর্থ আত্মসাতের মামলায় আবারও আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। আগামী ১৯ জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দাবি, রাজ কুন্দ্রার কাছে বর্তমানে ১৫০ কোটি টাকা মূল্যের ২৮৫টি বিটকয়েন রয়েছে, যার উৎস ও ডিজিটাল ওয়ালেটের তথ্য তিনি গোপন করছেন।

পুরনো আর্থিক প্রতারণা মামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়াল রাজ কুন্দ্রার। ২০১৭ সালে শুরু হওয়া ‘গেইন বিটকয়েন পঞ্জি স্কিম’-এর মাধ্যমে প্রায় ৬ হাজার ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজকে তলব করেছে আদালত। তদন্তকারী সংস্থা ইডির 
অভিযোগ, ইউক্রেনে বিটকয়েন মাইনিং প্রকল্পে বিনিয়োগের নাম করে রাজ কুন্দ্রা মাস্টারমাইন্ড ভরদ্বাজ গোষ্ঠীর কাছ থেকে ২৮৫টি বিটকয়েন গ্রহণ করেছিলেন। কিন্তু প্রকল্প বাস্তবায়িত না হলেও সেই বিটকয়েনগুলো তিনি নিজের কাছেই রেখে দেন এবং সেগুলোর কোনো বৈধ হিসাব প্রদান করেননি।

ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, রাজ কুন্দ্রা নিজেকে ‘মধ্যস্থতাকারী’ দাবি করলেও তদন্তে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে ডিজিটাল ওয়ালেটের তথ্য গোপন করে তিনি তদন্তে অসহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, এর আগেও পর্নোগ্রাফি মামলা ও আইপিএল বেটিং কেলেঙ্কারিতে বিতর্কিত হয়েছিলেন এই ব্যবসায়ী। নতুন এই সমন রাজ কুন্দ্রার আইনি জটিলতাকে আরও বাড়িয়ে তুলল বলে ধারণা করা হচ্ছে।




সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ad300