নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। মাসুদ পেজেশকিয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের অন্যান্য দেশকে ইরান বন্ধু ও ভাই হিসেবে বিবেচনা করে। এসব দেশের সঙ্গে তেহরানের কোনো সমস্যা নেই। তবে ওই দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে ইরানের উদ্বেগ রয়েছে। ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে এসব মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে। তার দাবি, ইরানের মূল সমস্যা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নয়, বরং এসব দেশে অবস্থান করা মার্কিন সামরিক স্থাপনার সঙ্গে।পেজেশকিয়ান বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। এই অঞ্চলের অন্য কোনো দেশের সঙ্গেও আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হলো এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো নিয়ে, যেখান থেকে তারা আমাদের দেশে হামলা চালাচ্ছে।’ তার এই বক্তব্যের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে তেহরানের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর কোনো সমস্যা নেই, আপত্তি মার্কিন ঘাঁটি নিয়ে: পেজেশকিয়ান
সংযুক্ত আরব আমিরাতসহ পশ্চিম এশিয়ার কোনো দেশের সঙ্গেই ইরানের বিরোধ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি নিয়ে তেহরানের আপত্তি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
- প্রকাশের সময় : 13-09-2026 | 01:01 PM
সর্বশেষ সংবাদ