| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ক্লাসশুরুর দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

  • প্রকাশের সময় : 30-11-2025 | 11:32 PM
ক্লাসশুরুর দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
ad728

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা অতি দ্রুত ক্লাস শুরুর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। এর ফলে শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
রবিবার দুপুর থেকে ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। সেখানে অবস্থান কর্মসূচি শেষ করে আড়াইটার দিকে শাহবাগের দিকে আসেন। এ সময় শাহবাগ মোড়ে অবস্থান করে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, সংশ্লিষ্টদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু হচ্ছে না। শিগগিরই ক্লাস শুরু করতে হবে। তা না হলে রাজপথে আন্দোলন করে দাবি আদায় করা হবে।

অবস্থানকারীদের একজন  ফয়সাল বলেন, আমাদের প্রতিনিধি দল আলোচনা করছে। আজকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।

অবস্থানকারীদের আরেকজন সাইফ মাহমুদ বলেন, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে কিন্তু আমাদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস পর্যন্ত এখনও শুরু হয়নি।

গত ২৩ সেপ্টেম্বর রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়। একইসঙ্গে সাবজেক্ট ও কলেজ চয়েজের ফল প্রকাশ করা হয়। সেদিন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয় এবং ভর্তি শেষে ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা জানানো হয়।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার মেধাক্রম তৈরি হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।



জাতীয় নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা

ad300