| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দীর্ঘ প্রতীক্ষিত রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু চলছে

দীর্ঘ প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শুরু। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহন। যা চলবে বিকেল ৮টা পর্যন্ত। এবার ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ৯১৮ প্রার্থীকে ভোট দেবেন ২৮ হাজার ৯০১ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

  • প্রকাশের সময় : 16-10-2025 | 07:47 PM
দীর্ঘ প্রতীক্ষিত রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু চলছে
ad728
দীর্ঘ প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শুরু।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহন। যা চলবে বিকেল ৮টা পর্যন্ত। এবার ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ৯১৮ প্রার্থীকে ভোট দেবেন ২৮ হাজার ৯০১ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

নির্বাচন স্বচ্ছ করতে ১৭ কেন্দ্রে ১০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সিনেট ভবনে সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সর্বোচ্চ ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করার কথা জানায় নির্বাচন কমিশন।

এদিকে ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসসহ আশপাশের ২০০ গজ এলাকার মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, আতশবাজিসহ অস্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে আরএমপি। নিরাপত্তা নিশ্চিতে দুই হাজার পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব মোতায়েন রয়েছে।

কোনো ভোটার বা প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তি দিবে নির্বাচন কমিশন। আর ফৌজদারি অপরাধ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের দুই পাশে ৬টি গেট খেলা থাকবে। ৪টি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়া যাবে ২টি গেট দিয়ে। বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করা যাবে ক্যাম্পাসে।

১৯৯০ সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সাড়ে তিন দশক পর রাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। 

সর্বশেষ ১৯৮৯ সালে রুহুল কবির রিজভী আহমেদ ও রুহুল কুদ্দুস বাবু যথাক্রমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। এরপর থেকে দীর্ঘ ৩৫ বছর রাকসু নির্বাচন স্থগিত ছিল।




সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলে

সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলে

ad300