| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দেশে এখন গণতন্ত্রের বদলে মবক্রেসি চলছে : আমীর খসরু

  • প্রকাশের সময় : 23-11-2025 | 05:18 PM
দেশে এখন গণতন্ত্রের বদলে মবক্রেসি চলছে : আমীর খসরু ড্যাব আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
ad728


নিজম্ব প্রতিবেদক: দেশে এখন মবক্রেসি চলছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। দেশের সামগ্রিক উন্নতির জন্য রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ড্যাব আয়োজিত বিএনপির ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। সভায় আমীর খসরু বলেন, বিএনপি সবার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতার চর্চা অব্যাহত রেখেছে এবং দলটি কোনোভাবেই সাংঘর্ষিক রাজনীতিকে উৎসাহিত করে না।

খসরু বলেন, দেশে মবক্রেসি চলছে, অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। আমাদের সহনশীল হতে হবে। গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই।  বিএনপি কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে না। বিএনপি সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছে না। এটিই বিএনপির আগামী দিনের রাজনীতি। বিএনপির সহনশীল রাজনীতির অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, স্থিতিশীলতার স্বার্থে সহনশীল রাজনীতি করতে হবে।

এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির ঘোষণা হোমওয়ার্ক করেই দেওয়া হয়েছে। তার ভাষায়, সবার আকাঙ্ক্ষা আকাশচুম্বী। ডে ওয়ান থেকে পারফর্ম করতে হবে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এক কোটি মানুষকে চাকরি কীভাবে দেব, হোমওয়ার্ক করেই বলেছি।

দেশের ভবিষ্যৎ নিয়ে তারেক রহমানের যে ভাবনা, তা জনগণের কাছে পৌঁছানো ও বাস্তবায়ন করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষের সঙ্গে তারেক রহমানের কাজের ধরন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তারেক রহমান কোনোভাবেই সাংঘর্ষিক রাজনীতিতে বিশ্বাসী নন বলেও মন্তব্য করেন আমীর খসরু।



প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ  নির্বাচন না হ

প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ নির্বাচন না হ

ad300