| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশসেরা জাহাঙ্গীর আলম শান্ত

  • প্রকাশের সময় : 14-12-2025 | 05:59 PM
মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশসেরা জাহাঙ্গীর আলম শান্ত
ad728
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রকাশ হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল। তবে এবার নারীদের প্রথম হওয়ার ধারাবাহিতা ভেঙে দেশসেরা হয়েছেন একজন পুরুষ।

ওই শিক্ষার্থীর নাম জাহাঙ্গীর আলম শান্ত। তার রোল নং 2413671। তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তার প্রাপ্ত নম্বর ১৯১.২৫।

অন্যদিকে দ্বিতীয় ‍ও তৃতীয় স্থান অর্জন করেছেন তাসনিয়া তৌফিক নাবিহা (রোল ২৪০৬৮৯৯) এবং তাহমিদুল আলম (রোল ১২০৯৩২৮)। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ১৯১ ও ১৯০.৭৫। 

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ।

পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৪০ জন অবতীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী, যা ১ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অনলাইনে যেভাবে ফলাফল দেখা যাবে,

স্বাস্থ্য অধিদফতরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি আপনার গইইঝ ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

প্রথমে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (Directorate General of Health Services - DGHS) ভিজিট করুন। ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বর (Admission Roll Number) দিন। ‘Result’ বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকে আপনি আপনার ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন।

মেরিট লিস্টের পিডিএফ

স্বাস্থ্য অধিদফতরের এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ কপিও প্রকাশ করবে। সেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। এই পিডিএফ পাওয়া যাবে result.dghs.gov.bd এই লিংকে।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ। এবার মেডিকেল পরীক্ষা বর্ধিত সময়ে অনুষ্ঠিত হয়।

এবার ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। 

অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজগুলোর মোট আসন ৭ হাজার ৪০৬টি এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি। অর্থাৎ সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট আসন দাঁড়াচ্ছে ১৩ হাজার ৫১টি, যেখানে এমবিবিএসের আসন ১১ হাজার ১০১ এবং বিডিএসের আসন ৯৫০টি।

এই ১৩ হাজার ৫১টি আসনের বিপরীতে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। হিসাব অনুযায়ী আসনপ্রতি প্রতিযোগী প্রায় ৯ জন (নির্দিষ্টভাবে ৯ দশমিক ৪)। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।



মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবায় আস্থা ফিরি

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবায় আস্থা ফিরি

ad300