| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নয়-ছয় সুদের হারে ফিরে যাবে না অর্থনীতি: গভর্নর

চাপিয়ে দেয়া নয়-ছয়ের সুদের হারে দেশের অর্থনীতি আর ফিরে যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অফ এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি: বাংলাদেশ পারস্পেকটিভ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

  • প্রকাশের সময় : 27-01-2026 | 10:11 PM
নয়-ছয় সুদের হারে ফিরে যাবে না অর্থনীতি: গভর্নর
ad728
চাপিয়ে দেয়া নয়-ছয়ের সুদের হারে দেশের অর্থনীতি আর ফিরে যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অফ এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি: বাংলাদেশ পারস্পেকটিভ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, সুদের হার এই মুহূর্তে বেশি রয়েছে। সময়ের প্রয়োজনে এলডিসিতে যাবে বাংলাদেশ, তবে রাজনৈতিকভাবে চাপিয়ে দেয়া নয়-ছয় সুদের হারে ফিরে যাবে না আর্থিক খাত।

বাজারভিত্তিক সুদের হার নির্ধারিত হবে জানিয়ে তিনি আরও বলেন, যার জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতেই হবে। এর জন্য খেলাপি হার কমাতে হবে। এলডিসি হোক বা না হোক উন্নয়নের স্বার্থেই মূল্যস্ফীতি কমানো, বৈদেশিক মুদ্রার দামে স্থিতিশীলতা, খেলাপি কমিয়ে আমানতকারীদের ফেরানো, রিজার্ভ ভালো অবস্থানে নেয়া সার্বিক উন্নয়নের অংশ।

এদিকে, অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ বলেন, ১২ লাখ মানুষ বেকার হয়েছে এখন পর্যন্ত, বেসরকারি খাতে ঋণ কমেছে; সরকারের বেড়েছে। শুধুমাত্র কঠোর মুদ্রানীতি দিয়ে আর্থিক খাত ফেরানো সম্ভব নয়।