| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন

  • প্রকাশের সময় : 01-12-2025 | 11:58 PM
বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ৯টি এনবিএফআই আনুষ্ঠানিকভাবে বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন
ad728


নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অনিয়ম, শাসনব্যবস্থার দুর্বলতা ও খেলাপি ঋণের জটিলতায় বিপর্যস্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাত পুনর্গঠনে অবশেষে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজুলিউশন অর্ডিন্যান্স-২০২৫’ অনুযায়ী ৯টি এনবিএফআই আনুষ্ঠানিকভাবে অবসায়নের প্রক্রিয়া শুরু করতে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

গতকাল রবিবার (৩০ নভেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাতের স্থিতিশীলতা ফেরাতে এটিকে নিয়ন্ত্রকের এখনও পর্যন্ত সবচেয়ে কঠোর ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে

অবসায়নের আওতায় আসছে— এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।

এই ৯ প্রতিষ্ঠানের দায়েই রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতের ৫২ শতাংশ খেলাপি ঋণ, যার পরিমাণ গত বছরের শেষে দাঁড়ায় ২৫ হাজার ৮৯ কোটি টাকা। এছাড়া আট প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ঋণাত্মক ৯৫ টাকা, যা স্পষ্ট করে যে সরকারি হস্তক্ষেপ ছাড়া দায় পরিশোধ অসম্ভব।

বোর্ড অনুমোদনের ফলে কেন্দ্রীয় ব্যাংক এখন প্রতিষ্ঠানগুলো বন্ধ করা, লিকুইডেটর নিয়োগ, সম্পদ বিক্রি ও প্রাপ্ত অর্থ পাওনাদারদের মধ্যে বণ্টনের কাজ শুরু করতে পারবে।

আমানতকারীদের সুরক্ষায় সরকারের বিশেষ বরাদ্দ

বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ— আমানত ফেরত দিতে ব্যর্থতা। বহু গ্রাহকের স্কিমের মেয়াদ বহু আগেই পূর্ণ হয়েছে, কিন্তু তারা বছর বছর ধরে অপেক্ষা করছেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, লিকুইডেশন শুরুর আগে আমানতকারীদের পাওনা ফেরত দেওয়া হবে। সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ফেরত দেওয়ার মৌখিক অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ৯ প্রতিষ্ঠানের মোট আটকে থাকা আমানত ১৫ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি গ্রাহকের আমানত ৩,৫২৫ কোটি টাকা এবং ব্যাংক ও করপোরেট আমানত ১১,৮৪৫ কোটি টাকা।

সবচেয়ে বেশি আমানত আটকে রয়েছে— পিপলস লিজিং ১,৪০৫ কোটি, আভিভা ফাইন্যান্স ৮০৯ কোটি, ইন্টারন্যাশনাল লিজিং ৬৪৫ কোটি, প্রাইম ফাইন্যান্স ৩২৮ কোটি, এফএএস ফাইন্যান্স ১০৫ কোটি টাকা।

শিল্প বিশেষজ্ঞদের মতে, দুর্বল শাসনব্যবস্থা, অস্বচ্ছ আর্থিক বিবরণী, সম্পদ ফুলিয়ে দেখানো, লোকসান আড়াল এবং দীর্ঘদিনের অনিয়ম। এসব কারণে এনবিএফআই খাতে নেমে আসে অচলাবস্থা। একজন কর্মকর্তা জানান, ১০ মাসের মূল্যায়নে ২০ প্রতিষ্ঠানকে ‘লাল ক্যাটাগরি’তে চিহ্নিত করা হয়, সেখান থেকেই এই ৯ প্রতিষ্ঠানকে বন্ধের জন্য নির্বাচন করা হয়েছে।

অন্য ১১টি দুর্বল প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— সিভিসি ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, হজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, আইআইডিএফসি, উত্তরা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল।

এর আগেই পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞদের মতে, একীভূতকরণ ও অবসায়ন— দুই সিদ্ধান্তই স্পষ্ট করছে যে অব্যবস্থাপনা ও অনিয়ম আর প্রশ্রয় পাবে না।



সর্বশেষ সংবাদ
দারুণ চেষ্টা সত্ত্বেও, ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে অ্যাথলেটি

দারুণ চেষ্টা সত্ত্বেও, ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে অ্যাথলেটি

ad300