| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মোবাইলের দাম কমাতে কর ছাড় দিতে রাজি এনবিআর

  • প্রকাশের সময় : 15-12-2025 | 03:19 PM
মোবাইলের দাম কমাতে কর ছাড় দিতে রাজি এনবিআর
ad728
দেশে মোবাইল ফোনের উৎপাদন এবং আমদানি—উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে প্রস্তুত আছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইলের দাম সাধারণ ক্রেতাদের জন্য সাশ্রয়ী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিতে রাজি এনবিআর। 

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এই কথা জানান। তিনি বলেন, এনইআইআর কার্যকর হলে আনুষ্ঠানিক চ্যানেলে আমদানি বাড়বে এবং রাজস্ব ছাড় দিলেও সরকারের লাভ হবে, কারণ এখন অবৈধ পথেই বেশিরভাগ হাই-এন্ড ফোন আসে এবং সরকার কোনো রাজস্ব পায় না।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সাংবাদিকদের জানান, মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোনের দাম বাংলাদেশে কমানোর জন্য সরকার সচেষ্ট। এ লক্ষ্যে আমদানিতে কর ছাড়ের বিষয়টি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। যদিও স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই সাধারণত উচ্চ আমদানি শুল্ক ধার্য করা হয়, তবুও ভোক্তা এবং স্থানীয় উভয় শিল্পের স্বার্থ রক্ষা করে কর ছাড় দেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, এখন বেশিরভাগ হাই-এন্ড ফোন 'গ্রে মার্কেটে' (অবৈধ পথে) আসায় সরকার সত্যিকার অর্থে কোনো রাজস্ব পাচ্ছে না। তিনি আশাবাদী, বিজয় দিবস থেকে কার্যকর হতে যাওয়া 'ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার' বা এনইআইআর (NEIR) বাস্তবায়নের মাধ্যমে এই চিত্র পাল্টে যাবে।

এনইআইআর চালু হলে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ফোনগুলো আর ব্যবহার করা যাবে না। বর্তমানে স্মার্টফোনে আমদানি শুল্ক ও ভ্যাট মিলে ৬১.৮ শতাংশ কর রয়েছে। স্থানীয় শিল্পের উৎপাদন ও সংযোজনের ওপর নির্ভর করে ৩০ থেকে ৩৫ শতাংশ আমদানি শুল্ক ও ভ্যাট রয়েছে। তবে এনইআইআর চালু হওয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ফোন আগামী ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে, এরপর কোনো অবৈধ ফোনকে নেটওয়ার্কে যুক্ত করতে দেওয়া হবে না। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে সম্প্রতি মোবাইল ব্যবসায়ীরা বিক্ষোভ করেছিলেন।




সর্বশেষ সংবাদ
পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, ২ মরদেহ উদ্

পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, ২ মরদেহ উদ্

ad300