| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

অপেশাদার আচরণ শিল্পীর মর্যাদার প্রতি অবমাননা

  • প্রকাশের সময় : 13-11-2025 | 03:56 PM
অপেশাদার আচরণ শিল্পীর মর্যাদার প্রতি অবমাননা
ad728
শিল্পীর অনুমতি ছাড়া অসমাপ্ত কাজের ফুটেজ প্রকাশ শুধু অনৈতিক নয়, অপেশাদার আচরণেরও চূড়ান্ত নিদর্শন, এমনকি শিল্পীর মর্যাদার প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

তিনি ২০১৩ সালের পর ধীরে ধীরে  অভিনয় ছেড়ে পরিবার নিয়ে এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে ফেরেন, আবার নীরবে ফিরে যান অস্ট্রেলিয়ার সিডনিতে। ২০২৩ সালেও ঠিক এমনভাবেই ফিরেছিলেন তিনি। আর ফিরেই ঘোষণা দেন নতুন সিনেমার- নাম ‘রঙ্গনা’।

আরাফাত হোসাইনের পরিচালনায় শুরু হয় শুটিং। কিন্তু হঠাৎ সব থমকে যায়। পারিবারিক প্রয়োজনে নায়িকাকে আবারও উড়াল দিতে হয় সিডনিতে। কথা ছিল খুব শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। তবে এর মধ্যেই ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলেন শাবনূর।

অসমাপ্ত ‘রঙ্গনা’ সিনেমার শুটিংয়ের ফুটেজ এখন ইউটিউবে ঘুরছে! এ বিষয়ে পরিচালক জানেন না, নায়িকাও অবাক। বিস্ময় ও ব্যথিত কণ্ঠে শাবনূর বলেন, এত বছর সিনেমায় কাজ করেছি, এত পরিচালক-প্রযোজকের সঙ্গে কাজ করেছি কখনো এমন কিছু ঘটেনি! শিল্পীর অনুমতি ছাড়া অসমাপ্ত কাজের ফুটেজ প্রকাশ শুধু অনৈতিক নয়, অপেশাদার আচরণেরও চূড়ান্ত নিদর্শন। এটা শিল্পীর মর্যাদার প্রতি অবমাননা।

বলা দরকার, ২০২৩ সালের শেষ দিকে ঢাকায় ফিরেই শাবনূর ঘোষণা দিয়েছিলেন একাধিক সিনেমার। তবে ঢাকা ক্লাবে ‘রঙ্গনা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এর পরে পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েক দিন ধরে চলে শুটিং। এরপরের লটে ফিরবেন বলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শাবনূর। কিন্তু দ্বিতীয় লট শুরুই হয়নি- তার আগেই ইউটিউবে ফাঁস হয়েছে সিনেমাটির দৃশ্য।

ঘটনা জানাজানি হতেই চলচ্চিত্রাঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ বলছেন, প্রযুক্তির যুগে তথ্য ফাঁসের নতুন রূপ। আবার কারো কথায়, অবহেলা ও দায়িত্বহীনতার ফসল।

উল্লেখ্য, ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে শোবিজে যাত্রা শুরু করেন শাবনূর। তিন দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক সালমান শাহের সঙ্গে পর্দায় তৈরি করেছিলেন ইতিহাস।





চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে দগ্ধ ১০

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে দগ্ধ ১০

ad300