| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

  • প্রকাশের সময় : 12-10-2025 | 09:08 PM
অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
ad728
অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। 

শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমের নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি রাথ।

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ডায়ানার মৃত্যুতে শোকে স্তব্ধ বিশ্ব শোবিজ অঙ্গন। অভিনেত্রীর মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। বাদ যাননি হলিউডের তারকারা। হলিউড অভিনেত্রী বেট মিডলার সোশ্যাল মিডিয়ায় এক শোক বার্তায় লিখেছেন, ‘অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক একজন মানুষ।’ 

এদিকে অভিনেতা বেন স্টিলার এক্স লিখেছেন, ‘ডায়ান কিটন ছিলেন এক অনন্য প্রতিভাবান, স্টাইল ও অভিনয়ে অদ্বিতীয়। কিটনের সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সামার ক্যাম্প’, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ইউজিন লেভি ও ক্যাথি বেটস। 

১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন ডায়ান কিটন। শৈশব থেকে সিনেমার প্রতি ভালোবাসা ছিল তার। ৭০-এর দশকে ‘দ্য গডফাদার’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত  ‘অ্যানি হল’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এই সিনেমার জন্যই তিনি অস্কার, গোল্ডেন গ্লোব এবং বাফটা অ্যাওয়ার্ড পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

ডায়ানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘মারভিন’স রুম’, ‘সামথিংস গটা গিভ’। 

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সিদ্ধহস্ত ছিলেন ডায়ান কিটন। তার প্রথম পরিচালিত সিনেমা ‘হেভেন’। এরপরে তিনি পরিচালনা করেন ‘আনস্ট্রাং হিরোজ’। ২০০০ সালে কমেডি-ড্রামা ‘হ্যাংগিং আপ’ সিনেমা পরিচালনা করেন। 



সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল ক

সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল ক

ad300