সম্প্রতি টালিউডে মুক্তি পেয়েছে চিরঞ্জিত এবং রুক্সিনী মৈত্র অভিনীত সিনেমা হাঁটি হাঁটি পা পা। এ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন টালিউড সুপারস্টার দেব। সেখানেই অভিনেত্রী রুক্সিনীর প্রসঙ্গে মন্তব্য করেন অভিনেতা।
কলকাতার বিনোদনমূলক চ্যানেল সিটি সিনেমা নামের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, হাঁটি হাঁটি পা পা সিনেমার প্রিমিয়ারে যখন দেবকে প্রশ্ন করা হয় তিনি কি কখনও রুক্মিণীর সঙ্গে হাটি হাটি পা পা করেছেন?
উত্তরে দেব বলেন, কখনোই নয়। কারণ আমরা কখনও হাঁটি হাঁটি পা পা করে চলিনি বরং দৌড়েছি। হঠাৎ দেবের এ কথা শুনে উপস্থিত সবাই অবাক বনে যান। তারপরই নিজের মন্তব্যের ব্যাখ্যা টেনে দেব বলেন, আমি চাই ও আমার হাত ছেড়ে দিয়ে সাফল্যের হাত ধরুক। সাফল্যের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাক নিজের লক্ষ্যের দিকে।
এরপর বিয়ের ব্যাপারে দেবকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান, রুক্সিনীর সিনেমা সবেমাত্র মুক্তি পেয়েছে। এক মাস পর তারও নতুন একটি সিনেমা মুক্তি পাবে। এখন দুজনেরই লক্ষ্য ক্যারিয়ারে সামনে এগিয়ে যাওয়া।
টালিউড অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রুক্সিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন দেব। ক্যারিয়ার সচেতন হওয়ায় প্রেমের সম্পর্ক দীর্ঘসময় পেরোলেও এখনও বিয়ের সিদ্ধান্ত নেয়নি এ তারকা জুটি।