| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ইট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জেমসের রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : 22-12-2025 | 05:27 PM
ইট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জেমসের রহস্যজনক মৃত্যু
ad728
ইট’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস রেনসোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত (১৯ ডিসেম্বর) শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে মাত্র ৪৬ বছর বয়সী এই অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে,গলায় ফাঁস লেগে জেমসের মৃত্যু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, অভিনেতার বাসা থেকে আসা কলের ভিত্তিতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তার নিথর মরদেহ উদ্ধার করেন। তদন্তে এখন পর্যন্ত কোনো খুনের ষড়যন্ত্র বা অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

স্ত্রীর রহস্যময় পোস্ট ও মানসিক স্বাস্থ্য জেমসের মৃত্যুর ঠিক দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী জেমি ম্যাকফির একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি ‘ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস’-এর সমর্থনে একটি তহবিল সংগ্রহের পোস্ট শেয়ার করেছিলেন।

অভিনেতার মৃত্যুর পর সেই পোস্টটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে, যা তার মানসিক অবসাদের দিকেই ইঙ্গিত করছে বলে ধারণা নেটিজেনদের। অতীতের লড়াই ও তিক্ত স্মৃতি জেমস রেনসোনের জীবন ছিল চড়াই-উতরাইয়ে ভরা। ২৭ বছর বয়সে মাদক আসক্তির শিকার হয়েছিলেন তিনি, ডুবেছিলেন ৩০ হাজার ডলারের ঋণে। 

তবে ২০০৬ সাল থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন। ২০২১ সালে এক সাক্ষাৎকারে জেমস জানিয়েছিলেন, শৈশবে তিনি নিজের গণিত শিক্ষকের হাতে যৌন হেনস্থার শিকার হয়ে, এই ঘটনা নিয়ে ২০২০ সালে মামলা করেছিলেন। কিন্তু তাতে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

মৃত্যুকালে জেমস রেনসোন স্ত্রী জেমি ও দুই সন্তান রেখে গেছেন। দ্য ওয়্যার, ইট চ্যাপ্টার ২, সিনিস্টার, দ্য ব্ল্যাক ফোন এবং ওল্ড বয়-এর মতো কালজয়ী সিনেমা ও সিরিজে তার অভিনয় দর্শকদের মনে গেঁথে থাকবে।




ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা: তেহরানজুড়ে বিস্ফোরণ

ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা: তেহরানজুড়ে বিস্ফোরণ

ad300