| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এক সময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে: কুদ্দুস বয়াতি

  • প্রকাশের সময় : 04-01-2026 | 05:48 PM
এক সময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে: কুদ্দুস বয়াতি
ad728
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি তার ফেসবুকে মন্তব্য করেছেন,এক সময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে। যেমন ইন্ডিয়া বনাম ভারত।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেখানে বলা হয়  টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বিষয়টি নিয়ে এখন ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন ধরনের আলোচনা- সমালোচনা করছেন। দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও এটি নিয়ে সরব হয়েছেন। এটি নিয়ে তিনি তার ফেসবুকে লিখেছেন, এক সময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে। যেমন ইন্ডিয়া বনাম ভারত।

গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। তখন অধিকাংশ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত পরিবর্তন করে তারা ভারতে বিশ্বকাপ না যাওয়ার পথে শর্তিত হন।

বিসিবির ক্রীড়া বিভাগের প্রধান নাজমুল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব। এরপর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

গতকাল উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়টি সামনে আসে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত এই কারণে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিন ভারতের কলকাতায় বাংলাদেশের ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। রবিবার (৪ জানুয়ারি ) সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এখন নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের অপেক্ষায় এবং দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতির মতো প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন।




রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

ad300