| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

চারপাশের বাতাস যেন কমে গেছে : অমিতাভ

  • প্রকাশের সময় : 25-11-2025 | 01:45 PM
চারপাশের বাতাস যেন কমে গেছে : অমিতাভ
ad728
দীর্ঘদিনের বন্ধু ধর্মেন্দ্রকে হারিয়ে অমিতাভ লিখেছেন, এক অদ্ভুত শূন্যতা! চারপাশের বাতাস যেন কমে গেছে। 

সোমবার (২৪ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। আর প্রিয় বন্ধুর এই প্রয়াণে গভীর শূন্যতায় ডুবেছেন অমিতাভ বচ্চন। 

বন্ধুর অন্তিম যাত্রায় অংশ নেওয়ার পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন 'বিগ বি'। দীর্ঘদিনের বন্ধু ধর্মেন্দ্রকে হারিয়ে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছেন অমিতাভ। তিনি লিখেছেন, এক অদ্ভুত শূন্যতা! চারপাশের বাতাস যেন কমে গেছে। 

তার কথায়, আর এক স্তম্ভ চিরবিদায় নিলেন, জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে। অজস্র কোলাহলের মাঝে এক গভীর নিস্তব্ধতা তৈরি করে গেলেন। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

কিংবদন্তী পরিচালক রমেশ সিপ্পির কালজয়ী ছবি 'শোলে'-তে 'জয়' ও 'বীরু'র চরিত্রে এই দুই তারকার বন্ধুত্ব ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক। 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে' গানের মাধ্যমে তাদের সম্পর্ক অমর হয়ে আছে কোটি দর্শকের হৃদয়ে। 

৫০ বছর পূর্তি হওয়ার আগেই ভেঙে গেল এই ঐতিহাসিক জুটি। ধর্মেন্দ্রের মৃত্যুর খবর পেয়েই ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি বন্ধুর বাসভবনে ছুটে গিয়েছিলেন অমিতাভ। অন্তিম শয্যায় থাকা 'বীরু'কে নীরবে অনেকক্ষণ ধরে কেবল দেখে গিয়েছেন শোকস্তব্ধ 'শাহেনশা'।



সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

ad300