| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জনপ্রিয়তায় শাকিব খান যেমন শীর্ষে, কাজেও ভীষণ সহযোগী

  • প্রকাশের সময় : 23-01-2026 | 07:09 PM
জনপ্রিয়তায় শাকিব খান যেমন শীর্ষে, কাজেও ভীষণ সহযোগী
ad728
বাংলাদেশের সিনেমায় প্রথমবারের মতো কাজ করছেন ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তাও আবার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় দেখা যাবে তাদের। শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জ্যোতির্ময়ী বলেন, জনপ্রিয়তার দিক থেকে শাকিব খান যেমন শীর্ষে, কাজের ক্ষেত্রে তেমনি ভীষণ সহযোগী

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান, ইতিমধ্যেই শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। টানা পাঁচ দিন সেখানে শুটিং করেছেন শাকিব খানের সঙ্গে। শুরুতে সিনেমাটি ভারতে শুটিং হওয়ার কথা থাকলেও ভিসাজনিত জটিলতার কারণে শিডিউল পিছিয়ে যায়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিংয়ের স্থান পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যায়।

শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, সেটে সবাই তাকে আপন করে নিয়েছেন। ঈদ সামনে থাকায় সময়ের চাপ থাকলেও কাজ উপভোগ করছেন তিনি। নতুন শিল্পী হওয়া সত্ত্বেও কেউ তাকে আলাদা করে দেখেননি। সংলাপের উচ্চারণ ঠিক করতে সহশিল্পী ও টিমের সদস্যরা সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

বলা দরকার, টেলিভিশন সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করা জ্যোতির্ময়ীর সিনেমা যাত্রা বেশ চমকপ্রদ। প্রথম সিনেমাতেই দেবের সঙ্গে কাজের সুযোগ, আর দ্বিতীয় সিনেমায় শাকিব খানের মতো সুপারস্টারের বিপরীতে অভিনয়- এ বিষয়টিকে তিনি নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন। তার কথায়, শাকিব খান ও দেব দুই ইন্ডাস্ট্রির দুই তারকা হলেও সহ-অভিনেতা হিসেবে দুজনের মধ্যে আশ্চর্য রকম মিল আছে। দুজনেই এত বড় তারকা হয়েও সেটে সেটা বুঝতে দেন না।

নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। এই সিনেমায় আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক পরিচিত মুখ। 



সর্বশেষ সংবাদ
সিইসির সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

সিইসির সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ad300