| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বাফটা'র মঞ্চে আলিয়ার ‘নমস্কার’: মুগ্ধ বিশ্ববাসী

  • প্রকাশের সময় : 23-02-2026 | 03:57 PM
বাফটা'র মঞ্চে আলিয়ার ‘নমস্কার’: মুগ্ধ বিশ্ববাসী
ad728
লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা)-এর মঞ্চে এবার বিশেষ চমক দেখালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রুপোলি গাউনে রেড কার্পেট মাতানোর পাশাপাশি মঞ্চে উঠে হিন্দিতে 'নমস্কার' বলে বিশ্ববাসীর নজর কেড়েছেন তিনি। সিনেমার কোনো সীমানা নেই—আলিয়ার এমন সাবলীল বক্তব্যে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।

অভিনয় দিয়ে আগেই জয় করেছিলেন ভক্তদের হৃদয়, এবার আন্তর্জাতিক অঙ্গনেও নিজের মেধার স্বাক্ষর রাখলেন আলিয়া ভাট। বাফটা’র মঞ্চে পুরস্কার প্রদানের সময় তাঁর দেওয়া বক্তব্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

বাফটা’র অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আলিয়া তাঁর বক্তব্য শুরু করেন হিন্দিতে ‘নমস্কার’ বলে। এরপর তিনি ইংরেজিতে না তৈরি হওয়া শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম ঘোষণা করেন। মঞ্চে তিনি বলেন, "সিনেমার ভাষা এমন এক ভাষা যা আমরা সবাই সাবলীলভাবে বুঝি। মানুষের আবেগের চেয়ে শক্তিশালী আর কিছু নেই এবং এর প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট ভাষার প্রয়োজন হয় না। আমার ক্যারিয়ার হিন্দি চলচ্চিত্রে শুরু হলেও আমি বিশ্বাস করি, সিনেমা আমাদের সবাইকে একত্রিত করে।"

এদিন আলিয়ার সাজপোশাকও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। রুপোলি রঙের গ্ল্যামারাস হল্টারনেক গাউনে তিনি যখন রেড কার্পেটে হাঁটেন, তখন সবার ক্যামেরা তাঁর দিকেই স্থির ছিল। মেটগালার পর বাফটার এই রূপালি চমক রণবীর-ঘরণীকে আবারও আন্তর্জাতিক ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করল।

আলিয়ার এই উপস্থিতি ও দেশীয় সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।