| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গোপনে প্রবেশ করায় বিপাকে অ্যাঞ্জেলিনা জোলি

  • প্রকাশের সময় : 10-11-2025 | 01:30 AM
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গোপনে প্রবেশ করায় বিপাকে অ্যাঞ্জেলিনা জোলি
ad728
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বজুড়ে মানবিক কাজের জন্য পরিচিত ।যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গোপনে প্রবেশ করায় বিপাকে পড়েছেন তিনি।
তবে যুদ্ধবিধ্বস্ত শহরগুলোতে তার এই গোপন সফর কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে জোলির এটি ইউক্রেনে দ্বিতীয় সফর।

২০২২ সালে রাশিয়া আক্রমণের পর তিনি এর আগে লভিভ গিয়েছিলেন। কিন্তু এবার তিনি আরও বিপজ্জনক, সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে ভ্রমণ করেন।

এই সফরের সময় জোলি কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্রে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে অস্কারজয়ী এই অভিনেত্রীকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে থাকতে দেখা গেছে। অন্য কিছু ছবিতে তাকে সম্প্রতি রাশিয়ার হামলায় আক্রান্ত ওই শহরের শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতেও দেখা যায়।

তবে এই সফরের মাঝেই ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুযায়ী, একটি চেকপোস্টে জোলির দলের এক সদস্য যিনি তার ড্রাইভার ছিলেন বলে জানা যায়। তাকে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় না করে হেঁটে দেশে প্রবেশ করেছিলেন। যদিও পরে ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস এই ঘটনা নিয়ে একটি বিবৃতি শেয়ার করেছিল, যা দ্রুতই মুছে ফেলা হয়। তারা ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেনি।




হ্যাঁ না ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা :

হ্যাঁ না ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা :

ad300