| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

শাকিবকে নিয়ে খোলামেলা কথা শাকিল খানের

  • প্রকাশের সময় : 17-12-2025 | 06:35 PM
শাকিবকে নিয়ে খোলামেলা কথা শাকিল খানের
ad728
শাকিবকে নিয়ে খোলামেলা কথা বললেন চলচিত্রের আরেক অন্যতম নায়ক শাকিল  খান। শাকিব খানের প্রশংসা করে তিনি আরও বলেন,  বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। একটা ছেলে এতো কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে, তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের করতেই হবে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখেছি। সে নিজের মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে এই জায়গাটি অর্জন করেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিজের খোলামেলা কথা বলেছেন। তার বক্তব্যে উঠে এসেছে ইন্ডাস্ট্রির সোনালী অতীত, বর্তমান সংকট এবং শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের কথা।

শাকিল খান বলেন, শাকিব খান আমাদের দেশেরই সন্তান। আমি আজ আছি, কাল চলে যাব এটাই নিয়ম। আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব ও ফারুক ভাই চলে গেছেন, তাই বলে ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন।

শাকিলের ভাষ্যে, ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে, তবে আমরা কখনোই এমনটা আশা করিনি। একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরাই অনেক সময় এই পরিধি ছোট করার পেছনে দায়ী থাকি।

তার কথায়, আমি আগে বলেছিলাম দুই-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না। কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিব খানের ওপর চাপিয়ে দিয়েছে। আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি! বরং আমি সবসময় বলি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।




ভোটার হলেন তারেক রহমান

ভোটার হলেন তারেক রহমান

ad300