| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন পালন করলেন উর্বশী

  • প্রকাশের সময় : 03-01-2026 | 04:02 PM
স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন পালন করলেন উর্বশী
ad728
স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন করলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রায়ই আলোচনায় থাকেন তিনি।এবার মায়ের জন্মদিনে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া তিন তলা কেক কেটে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। গত ১ জানুয়ারি দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই রাজকীয়ভাবে এই আয়োজন সম্পন্ন করেন। 

বিশ্বের অন্যতম উঁচু হোটেল বুর্জ আল আরবে মা মীরা রাউতেলার জন্মদিনের বিশেষ এই পার্টির আয়োজন করেন উর্বশী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তার মায়ের সামনে রাখা হয়েছে সোনালি রঙের একটি বিশাল তিন তলা কেক। কেকের ওপরে ছিল স্বর্ণের একটি রাজকীয় মুকুট। 

উর্বশী নিজেই জানান, কেকটি ২৪ ক্যারেট স্বর্ণের পাতে মোড়ানো ছিল। এই এলাহি আয়োজন দেখে অনেক নেটিজেন যেমন প্রশংসা করেছেন, তেমনি কেউ কেউ একে অপ্রয়োজনীয় দেখনদারি বলে কটাক্ষও করেছেন।

সেই আয়োজনে উর্বশীকে সোনালি রঙের ঝলমলে পোশাকে এবং তার মাকে বেগুনি রঙের ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায়। তাদের সামনে থাকা বড় স্বর্ণালি কেকটি ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া টেবিলে দামী পানীয় ও ফুলের সাজসজ্জা চোখে পড়ার মতো ছিল। উর্বশী তার পোস্টে লেখেন, বিশ্বের উচ্চতম হোটেলে ২৪ ক্যারেটের রাজকীয় স্বর্ণের মুকুট সম্বলিত কেক দিয়ে মায়ের জন্মদিন পালন করলাম। 

এ নতুুন কিছু নয় উর্বশী রাউতেলা এর আগেও তার বিভিন্ন দামী শখের কথা জানিয়ে খবরের শিরোনাম হয়েছেন। তিনি এর আগে স্বর্ণের পাতে মোড়ানো মোবাইল ফোন ব্যবহার করেও আলোচনায় এসেছিলেন।