| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ইরাকের মার্কিন দূতাবাসের হেলিপ্যাডে হামলা

  • প্রকাশের সময় : 14-03-2026 | 02:08 PM
ইরাকের মার্কিন দূতাবাসের হেলিপ্যাডে  হামলা
ad728
ইরাকের বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের হেলিপ্যাডে হামলা হয়েছে। দেশটির কর্মকর্তারা এমনটি জানান। 

বার্তা সংস্থা এপির বরাতে শনিবার (১৪ মার্চ ) এই খবর দিয়েছে আল জাজিরা। আল জাজিরা অ্যারাবিকের একজন সংবাদদাতা জানান, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। যদিও কারা এই হামলা চালিয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে যুদ্ধ শুরুর পরপরই সৌদি আরবের মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছিল।

প্রসঙ্গত, ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন এবং পশ্চিমা লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে যুদ্ধকে ইরাক পর্যন্ত টেনে এনেছে। এর মধ্যে ইরাকে ফরাসি সেনাদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় ১ জন নিহত ও অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৬ জন ক্রু-ই প্রাণ হারিয়েছেন। 

এদিকে মার্কিন বাহিনীর দাবি, শত্রুপক্ষ বা নিজেদের ভুলবশত কোনও আঘাত ছাড়াই বিমানটি বিধ্বস্ত হয়েছে। 

অপরদিকে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো দাবি করেছে, তাদের হামলাতেই এই মার্কিন বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত রাতে ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় দ্বীপটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান হরমুজ প্রণালিতে জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত না করলে পরবর্তীতে দ্বীপটির জ্বালানি স্থাপনাতেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



টানা বৃষ্টির পূর্বাভাস, আরও ৫ দিন ভোগান্তির শঙ্কা: বাড়ছে বন্

টানা বৃষ্টির পূর্বাভাস, আরও ৫ দিন ভোগান্তির শঙ্কা: বাড়ছে বন্

ad300