| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইরানের হুমকির মুখে কাতার ও বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : 21-02-2026 | 02:53 PM
ইরানের হুমকির মুখে কাতার ও বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ad728
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই কাতার ও বাহরাইনের সামরিক ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধির এক হুঁশিয়ারি বার্তার পরই পেন্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কেবল এই দুটি ঘাঁটি থেকেই সেনা প্রত্যাহার করা হচ্ছে, বাকি ৬টি ঘাঁটিতে অবস্থান অপরিবর্তিত রয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে। পেন্টাগনের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, কাতারের আল উবেইদ এবং বাহরাইনের ৫ম ফ্লিট ঘাঁটি থেকে সেনা অপসারণ শুরু করেছে ওয়াশিংটন। এই আল উবেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত।

এই সেনা প্রত্যাহারের নেপথ্যে রয়েছে ইরানের সাম্প্রতিক কড়া হুমকি। জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে পুরো অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য করবে তেহরান। এই হুমকির পরই নিরাপত্তার স্বার্থে কাতার ও বাহরাইন থেকে সেনা সরানোর কৌশলগত সিদ্ধান্ত নেয় পেন্টাগন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের আটটি দেশে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে সেন্টকোম বা মার্কিন কেন্দ্রীয় কমান্ড কেন কেবল এই দুটি দেশ থেকেই সেনা সরাচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, ইরানের সরাসরি হামলার ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে।





সর্বশেষ সংবাদ