| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল একই পরিবারের ২৫ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে ধ্বংস হচ্ছে স্থাপনা প্রাণ হারাচ্ছে নারী-শিশুসহ ফিলিস্তিনিরা। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে অনেকে। এর মধ্যে দখলদার বাহিনীর হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় এ ঘটনা ঘটে।

  • প্রকাশের সময় : 22-09-2025 | 09:40 PM
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল একই পরিবারের ২৫ জনের
ad728
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে ধ্বংস হচ্ছে স্থাপনা প্রাণ হারাচ্ছে নারী-শিশুসহ ফিলিস্তিনিরা। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে অনেকে। এর মধ্যে দখলদার বাহিনীর হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, এখনও প্রায় ৫০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন।

আল জাজিরা বলছে, উদ্ধারকারী এবং সাধারণ মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষদের বের করার চেষ্টা করছেন। ইতোমধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আটকা পড়াদের পরিবারগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও শোনা যাচ্ছে আত্মীয়স্বজনের আর্তনাদ।

এক স্বজন আকুতি জানিয়ে বলেছেন, ‘আমরা বারবার তাদের চিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না। আমরা ও উদ্ধারকারী যতবারই চেষ্টা করি ততবারই আমাদের লক্ষ্য করে ইসরাইলি ড্রোন গুলি ছোড়ে। পাঁচজন এগোলে চারজন নিহত হন, একজন কোনো রকমে বেঁচে যান।’

গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির, দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকা এবং নাসর জেলায় ল্যাভাল টাওয়ারের পাশের একটি বাড়িতেও ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আরও একটি হামলায় অন্তত সাতজন নিহত হন, যাদের মধ্যে চার শিশু রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৬৫ হাজার ২৮৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। এছাড়া অনাহার ও দুর্ভিক্ষে এখন পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৪৭ শিশু।



সর্বশেষ সংবাদ
ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ

ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ

ad300