| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নাইজেরিয়ার স্কুল থেকে তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ

  • প্রকাশের সময় : 22-11-2025 | 07:57 PM
নাইজেরিয়ার স্কুল থেকে তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ স্কুলটিতে অপহরণের সময় বাচ্চাদের ফেলে যাওয়া জিনিষপত্র
ad728


আন্তর্জাতিক ডেক্স:  নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার অঙ্গরাজ্যের একটি বেসরকারি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ভোরে সেন্ট মেরিস নামের স্কুলে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গণ-অপহরণগুলোর একটি।

ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া জানিয়েছে, ৩০৩ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিখোঁজ রয়েছেন। হামলার সময় কয়েকজন শিক্ষার্থী পালিয়ে যেতে পারলেও পরে আরও ৮৮ জনকে ধরে নিয়ে যায় বন্দুকধারীরা। অপহরণের শিকার শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৮ বছর। 

হামলার পর অভিভাবকদের সঙ্গে দেখা করে ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া–এর নাইজার অঙ্গরাজ্য চ্যাপ্টারের চেয়ারম্যান বুলুস দাউওয়া ইয়োহান্না বলেন, ‘এটি ভয়াবহ ঘটনা। নিরাপত্তাহীনতার কারণে শিশুদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ছে।’

এদিকে এই ঘটনার পর উত্তরাঞ্চলের কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে এবং আশপাশের বনাঞ্চলে তল্লাশি চলছে।

নাইজেরিয়ায় ফের স্কুলে হামলা ও অপহরণের ঘটনা বেড়েছে। এর আগে সোমবার পাশের কেব্বি রাজ্যের এক আবাসিক স্কুল থেকে ২০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণ করা হয়, তারা সবাই মুসলিম বলে জানা গেছে। দক্ষিণের কোয়ারা রাজ্যে একটি গির্জাতেও হামলা হয়েছে। এ হামলায় ২ জন নিহত হয়েছে, অপহরণ করা হয়েছে ৩৮ জনকে।

উদ্বিগ্ন এক নারী চোখের জল নিয়ে জানান, ৬ ও ১৩ বছর বয়সী তার দুই ভাতিজিকে অপহরণ করা হয়েছে। আমি শুধু চাই তারা বাড়ি ফিরে আসুক এমন আহ্বাণ জানান।

অপহৃত শিক্ষার্থীদের একজনের বোন ও কনটেন্ট নির্মাতা ইজে গ্লোরিয়া চিডিনমা বলেন, আমরা ভীষণ আতঙ্কে আছি। সত্যি বলতে, কর্তৃপক্ষের ওপর কোনো আস্থা নেই।

নাইজার রাজ্য কর্তৃপক্ষ বলছে, হামলার ঝুঁকি বেশি বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই সব আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেইন্ট মেরি সে নির্দেশ মানেনি। দুঃখজনকভাবে, তারা রাজ্য কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বা না জানিয়েই স্কুলে শিক্ষা কার্যক্রম চালু রেখেছিল, এর মাধ্যমে তারা শিক্ষার্থী ও স্কুলের কর্মীদের ঝুঁকিতে ফেলে,’ বিবৃতিতে জানায় তারা।
এ প্রসঙ্গে স্কুলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: সিএনএন



শাপলা কলি’ নয়, ‘শাপলা’র প্রশ্নে আপসহীন এনসিপি-নাসীরুদ্দীন পা

শাপলা কলি’ নয়, ‘শাপলা’র প্রশ্নে আপসহীন এনসিপি-নাসীরুদ্দীন পা

ad300