| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত

  • প্রকাশের সময় : 15-01-2026 | 02:16 PM
নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত
ad728
ইরানে উদ্ভূত অস্থির পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত নিজ নাগরিকদের দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ১৪ জানুয়ারি এক সতর্কবার্তায় জানায়, বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হচ্ছে। খবর এএফপির।

বুধবার (১৪ জানুয়ারি ) গভীর রাতে এক পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, বর্তমানে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের (শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পর্যটক) দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিক্ষোভ এবং অস্থিরতাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াও নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে।

এদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ইরান তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, বুধবার প্রায় পাঁচ ঘণ্টা ইরান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে।

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়া হয়েছে।