| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাককে ধরে নিয়ে গেল ইসরাইল!

গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দাতা ও সাবেক সিনেটর মুশতাক আহমেদ খানকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ অেক্টোবর) প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

  • প্রকাশের সময় : 02-10-2025 | 09:12 PM
পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাককে ধরে নিয়ে গেল ইসরাইল!
ad728
গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দাতা ও সাবেক সিনেটর মুশতাক আহমেদ খানকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ অেক্টোবর) প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক সিনেটর মুশতাক।

ফ্লোটিলা আয়োজকরা বৃহস্পতিবার (২ অক্টোবর) জানিয়েছেন, গাজাগামী বিদেশি কর্মী এবং ত্রাণ বহনকারী ১৩টি নৌকা ইসরাইলি বাহিনী থামিয়ে দিয়েছে। তবে ৩০টি নৌকা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকার দিকে যাত্রা অব্যাহত রেখেছে।

এদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে।

তবে জাহাজটি ইসরাইলি নৌবাহিনী জব্দ করেছে কি না, তা স্পষ্ট নয়। আরও ২৩টি জাহাজ পথে রয়েছে। সেগুলোও খুব শিগগিরই গাজার জলসীমায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। খবর আল জাজিরার।
প্রতিবেদন মতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র লাইভ ট্র্যাকারে দেখা গেছে, মিকেনো নামে একটি জাহাজ বর্তমানে গাজার জলসীমায় রয়েছে। ইসরাইলি বাহিনী সেটি আটক করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে ২৪টি জাহাজ গাজার পথে রয়েছে। ইসরাইলি নৌসেনারা জাহাজগুলোর সেগুলো আটক করার চেষ্টা করছে।

গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ইসরাইলি বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরাইলি নৌ সেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার। 

পরে নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটকদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটকদের ইসরাইলের একটি নৌ বন্দরে নেয়া হচ্ছে।



প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

ad300