| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম

  • প্রকাশের সময় : 20-02-2026 | 04:43 PM
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম
ad728
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও মার্কিন ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামেই বড় উত্থান দেখা গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলে তেলের বাজারে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হতে পারে।

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের লাফ লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক তেল কেনাবেচার সূচকে দেখা যায়, ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেলপ্রতি ০.৩ শতাংশ বেড়ে ৭০.৫৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৮ শতাংশ বা ১.১৬ ডলার বৃদ্ধি পেয়ে ৬৬.৩৫ ডলারে দাঁড়িয়েছে। মূলত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার খবরের পরপরই বাজারে এই ঊর্ধ্বগতি শুরু হয়।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে দেশটি মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছিল। যদিও বর্তমানে এটি পুরোপুরি সচল কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে এর প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি বৃহস্পতিবার ইরান যৌথ সামরিক মহড়া পরিচালনার ঘোষণা দেওয়ায় সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য অচল হলে বিশ্ব অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়বে। তবে নিসান সিকিউরিটিজের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া মনে করেন, পূর্ণাঙ্গ সশস্ত্র সংঘাতের সম্ভাবনা এখনো কম। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দামের এমন অস্বাভাবিক বৃদ্ধি চান না। ফলে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলেও তা সম্ভবত সীমিত এবং স্বল্পমেয়াদী হবে। তবুও বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে তেলের বাজার স্থিতিশীল হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না।




সর্বশেষ সংবাদ
সেফটি অডিট ছাড়াই চলছে মেট্রো-এখনো অনেক বড় ত্রুটি আছে : ডিএমট

সেফটি অডিট ছাড়াই চলছে মেট্রো-এখনো অনেক বড় ত্রুটি আছে : ডিএমট

ad300