| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর সন্তুষ্ট নন ট্রাম্প

  • প্রকাশের সময় : 05-01-2026 | 11:33 PM
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর সন্তুষ্ট নন ট্রাম্প
ad728
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর সন্তুষ্ট নন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক:  রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার কারণে ভারতের ওপর সন্তুষ্ট নন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৪ জানুয়ারী) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ এবং তিনি জানেন যে আমি ভারতের ওপর সন্তুষ্ট নই।

ট্রাম্প স্পষ্ট করে বলেন, আমাকে খুশি করতে হলে রাশিয়ার তেল কেনা কমাতে হবে, অন্যথায় খুব দ্রুতই ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক বসানো হতে পারে।

ট্রাম্প স্পষ্ট করে বলেন, আমাকে খুশি করতে হলে রাশিয়ার তেল কেনা কমাতে হবে, অন্যথায় খুব দ্রুতই ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক বসানো হতে পারে।
রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির ‘শাস্তি’ হিসেবে গত বছরই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছিল। তবে অবাক করার মতো তথ্য হলো, এত বিপুল পরিমাণ শুল্ক থাকা সত্ত্বেও গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্টো উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রপ্তানির এই ইতিবাচক চিত্রে উৎসাহিত হয়ে ভারত সরকার মার্কিন বাণিজ্য শর্তগুলোর বিষয়ে বর্তমানে বেশ কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশেষ করে কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে নয়াদিল্লি খুব একটা নমনীয়তা দেখাচ্ছে না।
তবে পর্দার আড়ালে ভারত সরকার আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়টার্সের তথ্যমতে, রাশিয়ার তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে নয়াদিল্লি। এমনকি ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এখন নিয়মিতভাবে তেল শোধনাগারগুলোর কাছ থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার সাপ্তাহিক হিসাব তলব করছে।

ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকে প্রধানমন্ত্রী মোদি অন্তত তিনবার তার সঙ্গে ফোনে কথা বললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। গত মাসে দিল্লিতে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হলেও উত্তেজনার পারদ এখনো কমেনি।







পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড

ad300