| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

  • প্রকাশের সময় : 23-11-2025 | 07:35 PM
লেবাননের  বৈরুতে ইসরায়েলের বিমান হামলা
ad728
লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক যোদ্ধাকে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

রবিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় বিকালে এ হামলা হয়। লেবাননি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর শক্ত অবস্থান হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা কিছু সময় পর হামলার বিস্তারিত তথ্য জানাবে।

গত বছর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহে লেবাননের বিভিন্ন জায়গায় অব্যাহতভাবে হামলা চালানো হচ্ছে। দখলদারদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংগঠিত করার কাজ করছে। এর জবাবে প্রতিরোধমূলক হামলা হচ্ছে।

লেবাননের সীমান্ত এলাকাগুলোতে হামলা অব্যাহত থাকলে বৈরুত এর বাইরে ছিল। কিন্তু আজ কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বৈরুতে বোমাবর্ষণ করে তারা।

রাজধানী বৈরুতে সর্বশেষ হামলা হয়েছিল গত জুলাইয়ে। এসব হামলার আগে সতর্কতা দিয়েছিল ইসরায়েল।

২০২৩ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় হিজবুল্লাহ। তারা ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হামলা চালাতে থাকে। তবে ২০২৪ সালের জুলাইয়ে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করে। প্রায় চারমাস যুদ্ধ চলার পর তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা না চালালেও দখলদাররা তাদের যোদ্ধাদের লক্ষ্য করে ঠিকই হামলা চালিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল



হাম ও উপসর্গে ঝরল আরও ৬ প্রাণ

হাম ও উপসর্গে ঝরল আরও ৬ প্রাণ

ad300