| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব

নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

  • প্রকাশের সময় : 12-08-2026 | 08:39 PM
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব
ad728

বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে বিশ্ব যুব দিবস উপলক্ষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। তবে এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। তাই যে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই, সেটিকে আপাতত গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে না সরকার। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ইতোমধ্যে গণমাধ্যমে জানানো হয়েছে, আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এবং ২০ তারিখে ভোট অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ একজন প্রত্যাশিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবেন।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। এ বিষয়ে ইতিবাচক ফলাফলের প্রত্যাশায় বাংলাদেশ অপেক্ষা করছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় তথ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনা, এর ব্যবহার এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও বক্তব্য দেন।




ভোররাতে রাজধানীতে দুই বাসে আগুন

ভোররাতে রাজধানীতে দুই বাসে আগুন

ad300