| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আগস্টের শেষেই থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি

আগস্টের শেষেই থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি, ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্য: বেবিচক চেয়ারম্যান।দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

  • প্রকাশের সময় : 23-07-2026 | 05:54 PM
আগস্টের শেষেই থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্টের শেষেই থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি
ad728
সোমবার রাজধানীতে বেবিচকের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধকরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কোম্পানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে।
তিনি বলেন, “চুক্তি স্বাক্ষরের পর পরিচালনার আনুষ্ঠানিক সময়সূচি আরও স্পষ্ট হবে। তবে আমাদের লক্ষ্য আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করা।”তার মতে, প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং এখন পরিচালনাগত প্রস্তুতি ও প্রয়োজনীয় সমন্বয়ের কাজ চলছে।


বেবিচক চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনালের অবকাঠামোগত কাজ ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা, যন্ত্রপাতি স্থাপন এবং পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতি শেষ করার কাজ চলছে।তিনি বলেন, আধুনিক এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা, ব্যাগেজ হ্যান্ডলিং, নিরাপত্তা ব্যবস্থা এবং অভিবাসন কার্যক্রম আরও দ্রুত ও আধুনিক হবে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।


কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সেখানে বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।তিনি বেবিচকের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা, বিমান নিরাপত্তা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।এছাড়া আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপদ বিমান চলাচল এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করা হয়।

কর্মশালায় বেবিচকের সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, চলতি হজ মৌসুমে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে নানা ধরনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি জানান, এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ পানির ব্যবস্থা, উন্নত ওয়াশরুম, হ্যান্ড স্যানিটাইজার, পর্যাপ্ত ট্রলি, হুইলচেয়ার, কিউ-ম্যানেজমেন্ট ব্যবস্থা এবং মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।তার ভাষ্য, এসব উদ্যোগের ফলে হজযাত্রীরা আগের তুলনায় আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল পরিবেশে বিমানবন্দর ব্যবহার করতে পেরেছেন।


বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম কর্মশালায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কার্যক্রম, আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণ, এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (এটিএফএম), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)-এর বিভিন্ন ক্যাটাগরি এবং বিমান পরিচালনার সময় জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রাখতে বাংলাদেশে ধীরে ধীরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।


কর্মশালার বিভিন্ন পর্বে সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, যাত্রীসেবা, নিরাপত্তা, আন্তর্জাতিক মানদণ্ড, এয়ার ট্রাফিক অপারেশন এবং বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করেন।বেবিচক চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং দেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, থার্ড টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমান পরিবহন খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আন্তর্জাতিক মানের এই টার্মিনাল দেশের যাত্রীসেবা উন্নয়ন, পর্যটন, বাণিজ্য এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



নির্বাচন উৎসবমুখর করার দায়িত্ব বিজিবির :স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন উৎসবমুখর করার দায়িত্ব বিজিবির :স্বরাষ্ট্র উপদেষ্টা

ad300