| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আগামী সপ্তাহে কিছুটা বাড়বে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

এলএনজি টার্মিনালের ত্রুটিতে সৃষ্ট সংকট কাটতে শুরু করবে ধাপে ধাপে, স্বাভাবিক হতে লাগতে পারে আরও এক সপ্তাহ কক্সবাজারের মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সারা দেশে গ্যাস সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তা আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

  • প্রকাশের সময় : 29-07-2026 | 02:16 AM
আগামী সপ্তাহে কিছুটা বাড়বে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে কিছুটা বাড়বে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী
ad728
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ প্রায় ৫০ শতাংশ পুনরুদ্ধার হতে পারে। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তী সপ্তাহে শতভাগ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমানে দেশের গ্যাস সংকটের মূল কারণ কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অ্যাকসিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনা। গত সপ্তাহে এই দুর্ঘটনার পর টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গৃহস্থালির রান্না, শিল্পকারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে তীব্র সংকট দেখা দেয়।

প্রতিমন্ত্রী জানান, সরকারের একটি কারিগরি দল অ্যাকসিলারেট এনার্জির প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত টার্মিনাল দ্রুত চালু করার কাজ করছে। টার্মিনালটি আংশিক চালু হলে প্রতিদিন প্রায় ২৮ থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। পূর্ণ সক্ষমতায় চালু হলে সরবরাহ আরও বেড়ে ৫০ থেকে ৫৫ কোটি ঘনফুটে পৌঁছাবে।তিনি বলেন, "দিন-তারিখ নির্দিষ্ট করে বলা কঠিন। এটি সম্পূর্ণ কারিগরি বিষয়। এর আগে সম্ভাব্য সময় দেওয়া হলেও নানা কারণে কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই এবার সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।"


এদিকে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের মোট চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। কিন্তু দীর্ঘদিন ধরেই সরবরাহ হচ্ছে গড়ে ২৭০ কোটি ঘনফুট। সাম্প্রতিক এই দুর্ঘটনার পর সরবরাহ আরও কমে ২১৫ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে, যার প্রভাব পড়েছে আবাসিক, শিল্প ও পরিবহন—সব খাতেই।সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, গৃহস্থালিতে রান্নার কাজে বিশেষ করে নারী সদস্যরা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় গণপরিবহনেও প্রভাব পড়ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, "এটি কোনো সরকারি প্রতিষ্ঠানের ত্রুটির কারণে হয়নি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবুও জনগণের ভোগান্তির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জনগণের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"তিনি জানান, ক্ষতিগ্রস্ত টার্মিনাল মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে উড়োজাহাজে আনা হচ্ছে। এসব যন্ত্রাংশ দ্রুত খালাস ও স্থাপনের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, টার্মিনালে আগুন লাগার পর একটি বয়লার বিস্ফোরণ ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পাশেই অবস্থান করা এলএনজি-বাহী জাহাজটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়, ফলে আরও বড় বিপর্যয় ঘটেনি।তিনি আরও আশ্বস্ত করেন, দেশে এলএনজি আমদানিতে কোনো সংকট নেই। নিয়মিতভাবে এলএনজি বহনকারী জাহাজ দেশে আসছে। তবে বর্তমান পরিস্থিতির কারণে জাহাজ আগমনের সময়সূচিতে সাময়িক কিছু পরিবর্তন আনা হয়েছে।

সরকার আশা করছে, দ্রুত মেরামতকাজ সম্পন্ন হলে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে।




একটি মহল পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়: মির্জা ফখর

একটি মহল পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়: মির্জা ফখর

ad300